Zubeen Garg Death Case: জুবিন গার্গ(Zubeen Garg)-এর আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গত বুধবার গ্রেফতার করেছে অসম পুলিশ। দু’বার ময়নাতদন্ত হয়েছে গায়কের দেহের। ময়নাতদন্তের রিপোর্ট বলছে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। যদিও গায়কের মৃত্যু ঘিরে দানা বাঁধছে নানা রহস্য। এ বার কড়া হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী ভুয়ো ছবি ছড়ানোর বিরুদ্ধে।
আরও পড়ুন,
উত্তরবঙ্গে দুর্যোগ পরিস্থিতি, ধস নেমে মৃত্যু ১৭ জনের, ভারী বৃষ্টি থামছে না এখনই
জুবিনের দলের সদস্য শেখর জ্যোতি গোস্বামীকে গত ২৫ সেপ্টেম্বর বিশেষ তদন্তকারী দলের আধিকারিকেরা প্রথম আটক করেন। এর পর গত বুধবার সিদ্ধার্থ এবং শ্যামকানুকে গ্রেফতার করা হয়। তার পরে, গত শুক্রবার শেখর জ্যোতি গোস্বামী আর গায়কের সহ-শিল্পী অমৃতপ্রভ মহন্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত শেখর জ্যোতি শনিবার নতুন এক অভিযোগ করেন। তিনি দাবি করেন, নৌকাবিহারের সময় জুবিন গার্গের মুখ থেকে ফেনা বের হচ্ছিল।
সেটা দেখেও গায়কের আপ্তসহায়ক প্রাথমিক চিকিৎসার কোনও ব্যবস্থাই করেননি! উল্টে গায়ককে ঐ অবস্থাতেই ছেড়ে দিতে বলেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, যে নৌকোয় জুবিন এবং তাঁর সঙ্গীরা উঠেছিলেন সেখানে পানীয়ের ব্যবস্থার দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ। ফলে, পানীয়ে কিছু মিশিয়ে দেওয়ার সম্ভাবনাও সম্পূর্ণ রূপে উড়িয়ে দিচ্ছেন না তিনি।
এতগুলো গ্রেফতারির পর প্রকাশ্যে আসতে শুরু করে বেশ কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে, পুলিশ ভ্যানে বসে শ্যানকানু হাঁসছেন। এছাড়া, একই রকম ভাবে হাঁসি মুখ ছবি দেখা গিয়েছে সিদ্ধার্থেরও। যদিও এই ধরনের ছবিগুলি এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হয়েছে এমনটাই জানা যাচ্ছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনার সঙ্গে জড়িত বিভিন্ন সমাজমাধ্যম সাইটগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন,
Priyanka-Nick: প্রিয়াঙ্কার চুল খুলতে গিয়ে নাজেহাল অবস্থা নিকের! মজাদার সেই ভিডিও দেখালেন অভিনেত্রী

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.