হিজাব পরায় বিতর্কের ঝড়, আবু ধাবির টুরিস্ট স্পটের বিজ্ঞাপন শ্যুট ঘিরে কটাক্ষের শিকার দীপিকা পাড়ুকোন

বর্তমানে মাঝেমাঝে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার গগনচুম্বী পারিশ্রমিক কিংবা তাকে দিয়ে অনেকটা বেশি সময় অভিনয় করিয়ে নেওয়া হচ্ছে, এমন একাধিক বিতর্ক সাম্প্রতিক সময়ে দানা বেঁধেছে। তবে এরই মাঝে ফের নতুন করে আরও একটি বিতর্কে জড়ালেন তিনি। তবে এবার একা তিনি নন, বরং সেই বিতর্কে তার স্বামী রণবীর সিংহ’কেও অনেকে তোপ দেগেছেন।

আসল বিষয়টি তবে কী? সম্প্রতি আবু ধাবি ট্যুরিজমের প্রচারের জন্য রণবীর ও দীপিকা একটি বিজ্ঞাপনী শ্যুট করেন। সেখানে আবু ধাবির টুরিস্ট স্পটগুলি নিয়ে ভিডিও করতে দেখা যায় তাদের। এর পাশাপাশি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে। তবে এসবকে ছাপিয়ে গিয়েছে যেই বিতর্ক তা হল ওই বিজ্ঞাপনী শ্যুটে দীপিকাকে দেখা গিয়েছে হিজাব পরতে। আর এরপরই ভারতের একাংশ হিন্দু ধর্মাবলম্বী মানুষ আঘাত পেয়েছেন।

বিজ্ঞাপনী শ্যুটে দীপিকাকে দেখা গিয়েছে, আবু ধাবির আইকনিক শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনের সময়ে হিজাব পরে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এরপর নেট দুনিয়ার একাংশ মানুষ তেড়ে এসেছেন। এর আগেও দীপিকাকে নেট দুনিয়ায় আক্রমণের শিকার হতে হয়েছিল। রণবীর ও দীপিকার একমাত্র মেয়ের নাম ‘দুয়া’ রাখার পর অনেকেই তোপ দেগেছিলেন। হিন্দু হয়ে কেনো উর্দু ভাষায় নাম রাখা হবে তা নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছিলেন।

এবার দীপিকা হিজাব পরায় কেউ কেউ কটাক্ষ করে বলছেন, “হিন্দু হয়ে টিপ পরতে আপনাদের যত্ত বাধো-বাধো ঠেকে, আর হিজাব পরার ক্ষেত্রে কোনও ছুঁৎমার্গ নেই, তাই তো?” এর পাশাপাশি কেউ আবার দীপিকাকে ‘দু’মুখো’ বলেছেন। আবু ধাবির ‘মেরা সুকুন’ বিজ্ঞাপনীর শ্যুটের জন্য এবার দীপিকা চরম কটাক্ষের শিকার হয়েছেন। আর এই নিয়েই তোলপাড় নেট দুনিয়া।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক