হাঁপানির কষ্ট কমাতে কার্যকর যোগাসন: হস্ত উত্থানাসনে শক্তিশালী হোক ফুসফুস

হাঁপানি এমন একটি সমস্যা যা ভুক্তভোগী ছাড়া কেউ পুরোপুরি বুঝতে পারে না। শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, রাত জেগে কাশির দমক—সব মিলিয়ে দৈনন্দিন জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তার উপর কলকাতার মতো শহরে বাড়তে থাকা বায়ুদূষণ হাঁপানির রোগীদের কষ্ট আরও বাড়িয়ে তুলছে। অনেকেই মনে করেন, শ্বাসের সমস্যা থাকলে শরীরচর্চা করা বিপজ্জনক। কিন্তু চিকিৎসক ও যোগবিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়মে কিছু নির্দিষ্ট যোগাসন করলে বরং ফুসফুসের ক্ষমতা বাড়ে এবং শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হতে সাহায্য করে।

এর মধ্যে অন্যতম কার্যকর একটি আসন হল হস্ত উত্থানাসন। এটি একটি সহজ স্ট্রেচিং যোগাসন, যা নিয়মিত অভ্যাস করলে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং শ্বাসনালির জড়তা কমে।

হস্ত উত্থানাসন করার পদ্ধতি

হস্ত উত্থানাসন
হস্ত উত্থানাসন

১. যোগম্যাটের উপর সোজা হয়ে দাঁড়ান। পিঠ সোজা রাখুন, দুই হাত শরীরের পাশে রাখুন।
২. ধীরে ধীরে দুই হাত সামনের দিকে তুলুন।
৩. এবার শ্বাস নিতে নিতে দুই হাত মাথার উপরে তুলে কবজি ক্রস করুন।
৪. মাথা সামান্য পেছনের দিকে হেলিয়ে হাতের দিকে তাকান।
৫. এই অবস্থায় ২০–৩০ সেকেন্ড থাকুন।
৬. এরপর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামিয়ে আনুন।
৭. প্রতিদিন ৩ সেট করলে ভালো ফল পাওয়া যায়।

এই আসনের উপকারিতা
ফুসফুসের পেশি সক্রিয় হয় ও শ্বাস নেওয়ার ক্ষমতা বাড়ে
হাঁপানির টান ও শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে
সিওপিডি রোগীরাও চিকিৎসকের পরামর্শে করতে পারেন
শরীরের ঊর্ধ্বাংশে ভালো স্ট্রেচ হয়, পেশির জড়তা কাটে
দেহভঙ্গি উন্নত হয় এবং শরীরের কুঁজোভাব কমে

আরও পড়ুন:কাশিতে রাতের ঘুম হারাম? ১০ মিনিটে আরাম দেবে আদা–গুড়ের ক্যান্ডি

যাঁরা করবেন না
যাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাঁরা আগে চিকিৎসকের পরামর্শ নিন

ভার্টিগো বা মাথা ঘোরার সমস্যা থাকলে এই আসন এড়িয়ে চলুন

আরও পড়ুন:Health: মস্তিষ্ক সতেজ রাখতে চান? পাতে রাখতে হবে এই সবজি

নিয়মিত যোগাভ্যাস শুধু শরীর নয়, মনকেও সুস্থ রাখে। হাঁপানির মতো দীর্ঘস্থায়ী সমস্যায় ওষুধের পাশাপাশি সঠিক যোগচর্চা জীবনে এনে দিতে পারে স্বস্তির নিঃশ্বাস।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক