Mimi: শীতের আদর্শ সাজে ধরা দিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সকলেই জানেন, মিমি সামাজিক মাধ্যমে ভীষণ সক্রিয়; নিত্যদিন নিজের নানা ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন তিনি। পাশাপাশি তার প্রিয় পোষ্যদের সাথেও তাকে প্রায়ই দেখা যায়।
তবে এবার একটি বিশেষ ফটোশ্যুটের ছবি তিনি সকলের সাথে শেয়ার করেছেন। সেখানে তাকে দেখা গেছে শীতের পোশাকে। পরনে সাদা শার্ট, নীল ট্রাউজার এবং নীল-সাদা সোয়েটার। একাধিক আত্মবিশ্বাসী ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি। মূলত নিজের নতুন সিনেমার প্রচারের জন্যই এই রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।
বিষয়টি তিনি ক্যাপশনেই স্পষ্ট করে দিয়েছেন। তার এই ছবি দেখামাত্র প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন, অভিনেত্রীর জেল্লা ক্রমাগত বেড়েই চলেছে। আসলে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ফিটনেস ধরে রেখেছেন তিনি; এখনো চেহারায় বয়সের ছাপ পড়তে দেননি এই অভিনেত্রী।
একইসাথে জোরকদমে সিনেমার কাজও চালিয়ে যাচ্ছেন তিনি। অনেকেই হয়তো জানেন, আগামী ২৩শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এই প্রথম ‘উইন্ডোজ প্রোডাকশন’-এর ব্যানারে তৈরি হতে চলেছে কোনো হরর-কমেডি সিনেমা।
মিমি ছাড়াও সেখানে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত, সোহম মজুমদার ও কাঞ্চন মল্লিকসহ অন্যান্য তারকারা।
মূলত উত্তরবঙ্গে শ্যুটিং হয়েছে এই সিনেমার। জানা গেছে, একটি ভুতুড়ে হোটেলকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এর কাহিনী। কীভাবে কয়েকজনের জীবনে তুমুল পরিবর্তন আসে, সেই গল্পই তুলে ধরবে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।
#Mimi #BhanupriyaBhooterHotel

Sudeshna has been writing entertainment reports since 2021.