Saptadingar Guptodhon: শুভ মহরৎ সম্পন্ন হলো সোনাদা সিরিজের আগামী সিনেমা ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর। হয়তো অনেকেই জানেন ধ্রুব ব্যানার্জি পরিচালিত সোনাদা সিরিজকে প্রচুর ভালোবাসা দিয়েছেন দর্শকেরা। ইতিমধ্যেমধ্যে এই সিরিজের ‘গুপ্তধনের সন্ধানে’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ ও ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ভীষণ জনপ্রিয় হয়েছে।
সে বিষয়টি মাথায় রেখে এবার এই তালিকায় জুড়তে চলেছে ‘সপ্তডিঙার গুপ্তধন’। যেখানে সোনাদা অর্থাৎ সুবর্ণ সেনের ভূমিকায় অভিনয় করেছেন আবীর চ্যাটার্জী। অন্যদিকে ঝিনুক ও আবীরের চরিত্রে অভিনয় করেছেন ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তী। সেদিন শুভ মহরতের একাধিক ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
যেখানে দেখা যায় সিনেমার সমস্ত কলাকুশলীরা উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানে। পরিচালক, সংগীত পরিচালক থেকে শুরু করে সবাইকেই সেখানে দেখা গিয়েছে। এদিন অভিনেত্রীর পরনে ছিল সাধারণ চুড়িদার, একদম সাধারণ সাজে দেখা গিয়েছে তাঁকে। বিষয়টি দর্শকরা ভীষণভাবে পছন্দ করেন।
অন্যদিকে আবীরকেও দেখা গিয়েছে পাঞ্জাবিতে। যদিও সেখানে অর্জুন চক্রবর্তীকে দেখা যায়নি, এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন তবে সেখানে কোনো যথাযথ জবাব দিতে দেখা যায়নি কাউকে। উল্লেখ্য, সোনাদা সিরিজ মূলত রহস্য রোমাঞ্চ কাহিনী। যেখানে বিভিন্ন রহস্য উদ্ঘাটন করতে দেখা যায় এই তিনজনকে।
ইতিমধ্যে এই সিরিজের তিনটি সিনেমা তুমুল জনপ্রিয়তা লাভ করেছে দর্শক মহলে। এবার পালা আরও একটি যোগ হওয়ার। কয়েক মাস আগে সিনেমা সংক্রান্ত ঘোষণা হলেও দীর্ঘদিন পর অবশেষে শুরু হতে চলেছে শ্যুটিং। আপাতত অপেক্ষা এই সিনেমা মুক্তির।

Sudeshna has been writing entertainment reports since 2021.