নির্বাচনে জিততে ছ’বছরের মেয়েকে খুন! মহারাষ্ট্রের নানদেদে শিউরে ওঠা ঘটনা

মহারাষ্ট্রের নানদেদ জেলায় এক ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে, যা রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। পঞ্চায়েত প্রধানের নির্বাচনে অংশ নিতে নিজের ছ’বছরের মেয়েকে খুন করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। অভিযুক্তের নাম পাণ্ডুরং রন্দমাংল (২৮), যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জেরায় সে নিজের অপরাধ স্বীকারও করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

নানদেদ জেলার কারুর গ্রামের বাসিন্দা পাণ্ডুরং স্থানীয়ভাবে একটি সেলুন চালাত, যার নাম ছিল ‘বিরাট সেলুন’। আসন্ন জুন মাসে গ্রামে পঞ্চায়েত প্রধান নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এলাকায় তার পরিচিতি ও জনপ্রিয়তা থাকায় নির্বাচনে জেতার ব্যাপারে সে আশাবাদী ছিল।

কিন্তু তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় বড় বাধা হয়ে দাঁড়ায় মহারাষ্ট্র পঞ্চায়েত রাজ আইন। এই আইন অনুযায়ী, দু’টির বেশি সন্তান থাকলে কোনও ব্যক্তি স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারেন না। পাণ্ডুরংয়ের পরিবারে স্ত্রী, এক ছেলে এবং দুই যমজ মেয়ে—মোট চার সন্তান। ফলে আইনি কারণে তার নির্বাচনে দাঁড়ানো সম্ভব হচ্ছিল না।

এই সমস্যার সমাধান খুঁজতে পাণ্ডুরং তার বন্ধু গণেশ শিন্ডের সঙ্গে পরামর্শ করে। অভিযোগ অনুযায়ী, সেখানেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছক কষা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, যমজ দুই মেয়ের মধ্যে বড়টি—ছ’বছরের প্রাচীকে ‘সরিয়ে দিতে’ হবে। প্রথমে মেয়েটিকে কোনও নিঃসন্তান দম্পতির কাছে তুলে দেওয়ার কথা ভাবা হলেও, জন্ম শংসাপত্রের মাধ্যমে সত্য প্রকাশ পেয়ে যাওয়ার আশঙ্কায় সেই পরিকল্পনা বাতিল করা হয়। শেষ পর্যন্ত মেয়েটিকে খুন করে দুর্ঘটনার রূপ দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।

পরিকল্পনা অনুযায়ী, প্রাচীকে তেলঙ্গানায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি খাদে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাকে। স্থানীয় মানুষজন উদ্ধার করলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে।

ঘটনার মোড় ঘোরে যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবি দেখে একজন ব্যক্তি শিশুটিকে চিনতে পারেন এবং পুলিশকে ঠিকানাপত্র জানান। সেই সূত্র ধরেই পুলিশ পাণ্ডুরংয়ের কাছে পৌঁছয়। শুরুতে সে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং তেলঙ্গানায় মেয়ের চিকিৎসা চলছিল বলে দাবি করে। তবে কঠোর জেরার মুখে শেষ পর্যন্ত সে মেয়েকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেওয়ার কথা স্বীকার করে নেয়।

পুলিশ পাণ্ডুরংয়ের বিরুদ্ধে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করেছে। পাশাপাশি এই ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে তার বন্ধু গণেশ শিন্ডেকেও গ্রেফতার করা হয়েছে। এই নৃশংস ঘটনা আবারও সমাজে রাজনৈতিক লোভ ও ক্ষমতার আকাঙ্ক্ষা মানুষের কতটা অমানবিক রূপ নিতে পারে, সেই প্রশ্ন তুলে দিল।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক