হঠাৎ টাক, ক্লান্ত চোখে টোটা রায় চৌধুরী! অসুস্থতা নয়, চমক লুকোচ্ছে নতুন চরিত্রে

শনিবার ভোর সাতটায় একটি ছবি পোস্ট করেই নেটদুনিয়ায় হইচই ফেলে দিলেন অভিনেতা টোটা রায় চৌধুরী। ছবিতে দেখা যায়, মাথায় একটিও চুল নেই, চোখেমুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। পরিচিত সুপুরুষ টোটার এই অচেনা রূপ দেখে স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন— আচমকা কী হল? অভিনেতা কি অসুস্থ?

এই প্রশ্নের উত্তর অবশ্য খুব বেশি সময় ধোঁয়াশায় থাকেনি। প্রথম ছবির পরেই অভিনেতা শেয়ার করেন আরেকটি ছবি, যেখানে তাঁকে দেখা যায় চেনা লুকে— মাথাভর্তি চুল, চোখে চশমা আর ফ্রেঞ্চ কাট দাড়িতে স্মার্ট টোটা। দুই বিপরীত লুকের এই পোস্টের ক্যাপশনেই লুকিয়ে ছিল আসল ইঙ্গিত। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘দুমুখো’।

এই একটি শব্দ দেখেই অনেকেই আন্দাজ করছেন, টোটার আগামী ছবিতে তাঁকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। প্রথম ছবির টাক ও ক্লান্ত লুকটি সেই চরিত্রেরই অংশ, কোনও অসুস্থতার ইঙ্গিত নয়। যদিও ‘দুমুখো’ শব্দটি শুধুই চরিত্রের ইঙ্গিত, নাকি সেটাই ছবির নাম— তা এখনও স্পষ্ট হয়নি।

টোটার এই ভয়ংকর ও বাস্তবসম্মত লুক দেখে নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। কেউ লিখেছেন, “এটা কি এআই নাকি সত্যি— বুঝতে পারছি না!” আবার কেউ বলছেন, “একটা দুর্দান্ত চরিত্রের জন্য অপেক্ষায় রইলাম।” অনেকে আবার অনুমান করছেন, হয়তো এই ছবিতে টোটাকে দেখা যাবে এক সাংঘাতিক ভিলেনের ভূমিকায়। পাশাপাশি কিছু অনুরাগী তাঁর সুস্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন, লিখেছেন— “আপনি সুস্থ আছেন তো? মেকআপ হলে ভালো।”

প্রসঙ্গত, খুব সম্প্রতি ফেলুদা চরিত্রে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন টোটা রায় চৌধুরী। গত বছর ‘চালচিত্র’ ছবিতে তাঁর অভিনয়ও ছিল নজরকাড়া। এছাড়া ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ সিনেমাটি জাতীয় পুরস্কার পাওয়ায় সেই ছবির সঙ্গে যুক্ত শিল্পীরাও আলোচনায় ছিলেন। যদিও ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন না টোটা, তবুও তাঁর অভিনীত চরিত্র ও বিশেষ করে নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছিল।

সব মিলিয়ে, টোটার এই নতুন লুক যে আসন্ন কোনও শক্তিশালী চরিত্রের ইঙ্গিত দিচ্ছে, তা প্রায় নিশ্চিত। এখন শুধু অপেক্ষা— পর্দায় ‘দুমুখো’ টোটাকে দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক