Swastika: নিজের পোশাকের এমনই অবস্থা যে বন্ধুর পোশাক পরতে হচ্ছে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে (Swastika)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে তেমনটাই জানালেন তিনি। বরাবর প্রাণখোলা স্বভাবের এই অভিনেত্রী। নিজের মতো আনন্দে বাঁচতে পছন্দ করেন তিনি।
সমাজ বা সমালোচক কাউকেই তোয়াক্কা করেন না। বরং প্রত্যেককে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের মতোন করে আনন্দে কাটাচ্ছেন জীবন। সম্প্রতি কাজের সূত্রে দিল্লি পৌঁছেছেন অভিনেত্রী। আর সেখান থেকে একটি মজাদার ক্যাপশন-সহ বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে তার পরনে খুবই সাধারণ একটি নীল ডেনিম এবং উপরে সোয়েটশার্ট। তবে সেই পোশাকটি তার নয় বরং তার পরম প্রিয় বন্ধু পরমা গাঙ্গুলীর। হয়তো অনেকেই তাকে চিনে থাকবেন। বিখ্যাত শাড়ি সংস্থার মালকিন তিনি। তারই সংস্থার শাড়ি পরেন স্বস্তিকা।
ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ঘুম নেই, ভোর ৫টায় বিমানবন্দরে পৌঁছেছি। যেহেতু আমি পাপারাজ্জি সংস্কৃতিকে একেবারেই ঘৃণা করি, তাই আমি আমার ক্যামেরা এভাবেই পরিচালনা করি। মোটেও খারাপ না। আরে সুন্দর সোয়েট শার্টটা পরমার। আমি তার সংস্থার পোশাক পড়েছি চিরকাল আর এখন তার নিজের পোশাক পরছি। ধন্যবাদ। আসলে এটা ছাড়া আমার আর কিছুই পরার ছিল না।’
এই মজাদার পোস্টটি করতেই সেখানে তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন তাদের গভীর বন্ধুত্বের সম্পর্ক। তাই তো একে অপরের পোশাক পর্যন্ত নিয়ে নেন দু’জনে। আসলে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই এমনটা করেছেন স্বস্তিকা।