Mimi: মহাদেবের আরাধনায় মেতে উঠলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই সমস্ত ছবি ও ভিডিও। হয়তো অনেকেই জানেন অনেক আগে থেকেই মহাদেবের ভক্ত এই অভিনেত্রী। শুধু তাই নয় যে কোনো পুজোতেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায় তাকে।
সম্প্রতি এবার শিবরাত্রি উপলক্ষ্যে সমস্ত নিয়ম মেনে নিষ্ঠা সহকারে মহাদেবের মাথায় জল ঢেলেছেন তিনি। আর সমস্ত ছবি তিনি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে কখনো তিনি শিবলিঙ্গকে স্নান করিয়ে দিচ্ছেন আবার কখনো জল ঢালছেন।
ভীষণ সাধারণ পোশাকে মন্দিরে গিয়েছিলেন তিনি। একইসাথে তিনি তার বাড়ির বেশ কিছু ছবিও ভাগ করে নিয়েছেন। যেখানে দেখা যায় তার বাড়িতে মহাদেবের যে ছোট্ট মূর্তি রয়েছে সেখানে পুজো করেছেন। সাথে তার হাতে মহাদেবের ট্যাটুটি দেখাতে ভোলেননি সকলকে।
এই সমস্ত ছবি ও ভিডিও দেখে তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন এত বড় মাপের একজন অভিনেত্রী এবং আধুনিকা হওয়া সত্ত্বেও নিজের সংস্কৃতি ভোলেননি তিনি। তার এই নিষ্ঠা ও শ্রদ্ধা প্রশংসা এনে দিয়েছে তাকে। একই সাথে ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি।
উল্লেখ্য, শুধুমাত্র শিবরাত্রি নয় সমস্ত পুজোতেই সক্রিয় অংশগ্রহণ করেন মিমি। দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মীপুজো থেকে শুরু করে যে কোনো পুজোতে সমস্ত নিয়ম মেনে অংশগ্রহণ করতে দেখা যায় তাকে। এই বিষয়টিই অন্যদের থেকে আলাদা করে এই অভিনেত্রীকে।

Sudeshna has been writing entertainment reports since 2021.