Mimi: আলোর মতো ঝলমলিয়ে উঠলেন অভিনেত্রী মিমি, ছবি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়

Mimi: আলোর মতন ঝলমল করে উঠলেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। যেসব ছবি তিনি ভাগ করে নিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো অনেকেই জানেন সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম সক্রিয় থাকেন তিনি। মূলত অনুরাগীদের সাথে কীভাবে যোগাযোগ বজায় রাখতে হয় তা বেশ ভালো মতই জানেন।

সচরাচর নানান ফটোশ্যুটে মেতে উঠতে দেখা যায় তাকে। সেরকমই একটি ফটোশ্যুটে মেতে উঠেছিলেন মিমি। যেখানে দেখা যায় তার পরনে রয়েছে একটি অন্য ধরনের গাউন। যার এক দিকটা অফ শোল্ডার। চড়া মেকআপ তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছিল। আলোর সামনে দাঁড়িয়ে বিভিন্ন পোজ দিতে দেখা গিয়েছে তাকে।

কখনো আত্মবিশ্বাসী ভঙ্গিমায় তাকিয়েছেন ক্যামেরার দিকে, আবার কখনো রানীর মতন বসে রয়েছেন। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘যেখানে আলো পুনঃস্থাপিত হয়, গল্পরাও তেমন।’ আসলে তিনি এই ছবির মাধ্যমে নতুন করে ঝলমল করে ওঠার বার্তা দিয়েছেন।

বরাবর এই অভিনেত্রী ভীষণ আত্মবিশ্বাসী। নিজের জীবনকে নিজের মতন করে বাঁচতে পছন্দ করেন। কখনোই কারোর কথায় খুব একটা তোয়াক্কা করেন না। শরীরচর্চা, রূপচর্চা, কাছের মানুষদের নিয়ে দিব্যি সুখে সংসার করছেন তিনি। একইসাথে রয়েছে একের পর এক প্রজেক্ট।

অনেকেই জানেন তিনি সারমেয় ভীষণ ভালোবাসেন। তার বাড়িতেও রয়েছে একাধিক সারমেয় সদস্য। এছাড়াও রাস্তাঘাটে বিভিন্ন সময় সারমেয়দের নিয়ে মিষ্টি মুহূর্তগুলি ভাগ করে নেন সকলের সাথে। যদিও তার জীবনে এখনো কোনো বিশেষ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। আসলে একাই ভালো আছেন অভিনেত্রী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক