Sohini: ‘কৃষ্ণ তুমি, কৃষ্ণ আমি’, মেঠো পথে নিজেকে হারিয়েছেন অভিনেত্রী সোহিনী

Sohini: কখনো ভাঙাচোরা ইঁটের দেয়ালের পাশে আনমনা হয় দাঁড়িয়ে রয়েছেন আবার কখনো মেঠো পথ দিয়ে হেঁটে চলেছেন, এভাবেই কৃষ্ণ প্রেমে মগ্ন হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তারই কয়েক ঝলক। বরাবর অন্যান্যদের থেকে আলাদা পোশাক বা সাজসজ্জা করতে দেখা যায় তাকে।।

এবারেও তার অন্যথা হলো না। যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি ঢিলেঢালা নীল রঙের টপ এবং একটি ডেনিম। খোলা চুল, কপালে লাল টিপ। সাধারণত ওয়েস্টার্ন পোশাক পরলে মানুষ টিপ পরা পছন্দ করেন না। মূলত শাড়িতেই লাল টিপ পরতে দেখা যায়।

তবে এই অভিনেত্রী সকলের থেকে খানিকটা সরে গিয়ে নিজের স্টাইল স্টেটমেন্ট বেছে নিয়েছেন। আর এই সাজাতে বেশ আকর্ষণীয় লাগছিল তাকে দেখতে। তার চোখের ঘন কাজল যেন অনেক গল্প বলে যায় অবলীলায়। সাথে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণ আমি কৃষ্ণ তুমি।’ এভাবেই তিনি কৃষ্ণে মগ্ন হয়েছেন।

পোস্ট করতেই এই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকে সেখানে নানান মন্তব্যতে ভরিয়ে তুলেছেন। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা বরাবর স্নিগ্ধতা ছড়িয়ে দেন এই অভিনেত্রী। তার মধ্যে কোনো বাড়াবাড়ি নেই বরং খুব সহজ-সরলভাবেই জীবনটাকে কাটাতে পছন্দ করেন।

উল্লেখযোগ্য, গাছপালা, পশু-পাখি এই নিয়েই যেন গোটা পৃথিবী সোহিনীর। সমস্ত আড়ম্বর ছাড়িয়ে তিনি সাধারণভাবে বাঁচতে পছন্দ করেন। তাইতো মাঝেমধ্যেই ছুটে যান প্রকৃতিতে। গাছপালা ফুল এই সবেই নিজেকে হারিয়ে ফেলেন। এই বিষয়টি তাকে আলাদা করে অন্যান্য নায়িকাদের থেকে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক