Lifestyle: সিঁথির চুল পাতলা হচ্ছে? ওজ়োন থেরাপিতে মিলতে পারে সমাধান

কম বয়সেই অনেকের মাথার সিঁথির চারপাশে চুল পাতলা হয়ে যেতে শুরু করে। কারও কারও ক্ষেত্রে মাথার তালু স্পষ্ট দেখা যায়, আবার টাক পড়ার সমস্যাও ধীরে ধীরে বাড়তে থাকে। শুধু শ্যাম্পু, তেল বা কন্ডিশনার ব্যবহার করলেই সব সময় এই সমস্যা সামলানো যায় না। বর্তমানে চুলের যত্নে জনপ্রিয় হয়ে উঠছে হাই-ফ্রিকোয়েন্সি ওজ়োন থেরাপি, যা চুলের গোড়া শক্ত করতে এবং নতুন চুল গজানোর সম্ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে।

ওজ়োন থেরাপি কী?
এটি মূলত এক ধরনের হেয়ার ট্রিটমেন্ট, যেখানে মাথার ত্বকে বিশেষ পদ্ধতিতে অক্সিজেন ও ওজ়োনের প্রভাব পৌঁছে দেওয়া হয়। এর ফলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি পৌঁছতে সুবিধা হয়। বিশেষজ্ঞদের মতে, রক্ত চলাচল ঠিক থাকলে চুলের বৃদ্ধি স্বাভাবিক ভাবে উন্নত হতে পারে।

Lifestyle: সিঁথির চুল পাতলা হচ্ছে? ওজ়োন থেরাপিতে মিলতে পারে সমাধান
Lifestyle: সিঁথির চুল পাতলা হচ্ছে? ওজ়োন থেরাপিতে মিলতে পারে সমাধান

যাঁদের চুল অতিরিক্ত রুক্ষ, প্রাণহীন বা খুশকির সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রেও এই থেরাপি কার্যকর হতে পারে। ওজ়োনের অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য মাথার ত্বকে থাকা কিছু ক্ষতিকর জীবাণু কমাতে সাহায্য করে, ফলে খুশকির সমস্যাও নিয়ন্ত্রণে আসতে পারে।

কী ভাবে করা হয় এই থেরাপি?
প্রথমে চুলের ধরন ও স্ক্যাল্পের অবস্থা পরীক্ষা করা হয়। তারপর উপযুক্ত শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করা হয়। খুশকির সমস্যা থাকলে বিশেষ অ্যান্টি-ড্যানড্রফ প্রোডাক্ট ব্যবহার করা হতে পারে।
চুল ধোয়ার পর স্ক্যাল্প সম্পূর্ণ শুকনো করা জরুরি। তাই হালকা ব্লো-ড্রাইয়ের মাধ্যমে চুল শুকিয়ে নেওয়া হয়। এরপর একটি বিশেষ কাচের ইলেকট্রোড বা চিরুনির মতো যন্ত্র ব্যবহার করা হয়। যন্ত্রটির মধ্যে উচ্চ কম্পাঙ্কের বিদ্যুৎ প্রবাহিত হয় এবং সেটি মাথার ত্বকের উপর ধীরে ধীরে চালানো হয়।
এই সময় কাচের টিউবের ভিতরে হালকা কমলা বা বেগনি আভা দেখা যেতে পারে। ইলেকট্রোড স্ক্যাল্পের সংস্পর্শে এলে সামান্য ওজ়োন গ্যাস তৈরি হয়, যা মাথার ত্বকে কাজ করে। সাধারণত পুরো প্রক্রিয়াটি ১০ থেকে ১৫ মিনিট সময় নেয়। তবে চুল পড়ার মাত্রা অনুযায়ী সময় কম-বেশি হতে পারে।

কী কী উপকার মিলতে পারে?
*চুলের গোড়া মজবুত হতে সাহায্য করে
*মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়
*নতুন চুল গজানোর সম্ভাবনা বাড়তে পারে
*রুক্ষ ও নিষ্প্রাণ চুল কিছুটা উজ্জ্বল হতে পারে
*খুশকি ও স্ক্যাল্পের সংক্রমণ কমাতে সাহায্য করতে পারে

খরচ কত?
কোন সালোঁ বা ক্লিনিকে করানো হচ্ছে, তার উপর খরচ নির্ভর করে। সাধারণত এক একটি সেশনের খরচ ৫০০ থেকে ১৫০০ টাকার মধ্যে হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে ভাল ফল পেতে একাধিক সেশন প্রয়োজন হয়। মোট ১০ থেকে ১২টি সেশন করাতে গেলে প্রায় ৮ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।

এই থেরাপি করানোর আগে কী মাথায় রাখবেন?
চুল পড়ার কারণ সব সময় এক নয়। হরমোনের সমস্যা, পুষ্টির ঘাটতি, মানসিক চাপ বা বংশগত কারণেও চুল পাতলা হতে পারে। তাই ওজ়োন থেরাপি শুরু করার আগে চর্মরোগ বিশেষজ্ঞ বা ট্রাইকোলজিস্টের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁদের স্ক্যাল্পে অ্যালার্জি, সংক্রমণ বা অন্য কোনও ত্বকের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে চিকিৎসকের মতামত জরুরি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক