Rukmini: শেষ হলো ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র শ্যুটিং পর্ব, আপাতত দিনগোনা শুরু মুক্তির অপেক্ষায়

Rukmini: সম্পন্ন হলো বহু প্রতীক্ষিত সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদার’ শ্যুটিং পর্ব। এদিন সিনেমার অন্যতম তারকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini) সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভাগ করে নিয়েছেন সকলের সাথে। হয়তো অনেকেই জানেন বেশ কিছু সময় আগে মুক্তি পেয়েছে এই সিনেমার পোস্টার।

এই সিনেমায় মূলত এমন এক মানুষের কাহিনী ফুটে উঠবে যিনি জনসেবায় নিজের জীবন নিয়োজিত করেছিলেন। বাইককেই অ্যাম্বুলেন্স বানিয়ে দুস্থ রোগীদের নিয়ে যেতেন হাসপাতালে। সেই নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব এবং রুক্মিণী।

এছাড়াও রয়েছেন টলিউডের বেশ কিছু পরিচিত মুখ। দীর্ঘ সময় ধরে চলছিল এই সিনেমার শ্যুটিং। আপাতত শেষ হলো তার শ্যুটিং পর্ব। এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যার একটিতে দেখা যায় মেহেন্দি পরা হাতে তিনি জলের বোতল ধরে রয়েছেন। এছাড়াও আরেকটি ছবিতে রয়েছেন সমস্ত কলাকুশলীরা।

ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে উল্লেখ করেছেন এটি সিনেমার শেষদিনের শ্যুটিং। আপাতত কিছুদিনের বিরতি আবার হয়তো খুব শীঘ্রই ফিরবেন নতুন কাজ নিয়ে। অন্যদিকে কিছুদিন আগে দেব বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যায় দু’জন মিলে একসাথে মেহেন্দি পরছেন।

যা দেখে অনেকেই প্রথমে মনে করেছিলেন খুব শীঘ্রই হয়তো টলিউডে বিয়ের সানাই বাজতে চলেছে। কারণ, দীর্ঘ সময় ধরে সম্পর্কে আবদ্ধ থাকলেও বিবাহ বিষয়ে কোন ঘোষণা করতে দেখা যায়নি এই দু’জনকে। ফলস্বরূপ সকলেই মনে করছেন এবার হয়তো গাঁটছড়া বাঁধবেন তারা। যদিও এখনো পর্যন্ত সেই বিষয়ে কিছুই উল্লেখ করেননি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক