রাজনীতিতে নয়, মন কিসে? ভক্তদের কী জানালেন দিলজিৎ দোসাঞ্জ?

পাঞ্জাবি সঙ্গীত ও চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় মুখ Diljit Dosanjh সম্প্রতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছা নেই। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই শিল্পী সামাজিক মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, তিনি বিনোদন জগতের মানুষ হিসেবেই থাকতে চান এবং নিজের কাজ নিয়েই সন্তুষ্ট।

ঘটনার সূত্রপাত একটি সংবাদমাধ্যমের সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে। সেখানে প্রশ্ন তোলা হয়েছিল, ভবিষ্যতে পাঞ্জাবের রাজনীতিতে নতুন মুখ হিসেবে কি উঠে আসতে পারেন দিলজিৎ? সেই পোস্ট শেয়ার করেই শিল্পী জানান, রাজনীতিতে আসার সম্ভাবনা একেবারেই নেই। তাঁর কথায়, মানুষের বিনোদনই তাঁর একমাত্র লক্ষ্য এবং সেই কাজ করেই তিনি আনন্দে রয়েছেন।

দীর্ঘদিন ধরেই সঙ্গীত ও অভিনয়ের মাধ্যমে দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন দিলজিৎ। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তাঁর বিপুল প্রভাব রয়েছে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে Amar Singh Chamkila ছবিতে কিংবদন্তি পাঞ্জাবি গায়ক অমর সিং চমকিলার চরিত্রে। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শক ও সমালোচক মহলে। আগামী দিনে পরিচালক Imtiaz Ali-র নতুন ছবি ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’-তেও দেখা যাবে তাঁকে। এছাড়াও তিনি যুক্ত রয়েছেন Border 2 ছবির সঙ্গেও।

ভারতের বিনোদন জগত থেকে রাজনীতিতে যোগ দেওয়ার ঘটনা নতুন নয়। বিশেষ করে দক্ষিণ ভারতে বহু অভিনেতা রাজনীতিতে এসে সাফল্য পেয়েছেন। বর্তমানে তামিল রাজনীতিতে অভিনেতা Vijay-কে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। সাম্প্রতিক নির্বাচনে তাঁর দল উল্লেখযোগ্য সাফল্য পাওয়ার পর তাঁকে ‘জননায়ক’ হিসেবেও দেখা হচ্ছে। এর আগে দক্ষিণ ভারতের একাধিক তারকা রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তার করেছেন।

তবে সেই প্রবণতার বিপরীত পথে হাঁটলেন দিলজিৎ দোসাঞ্জ। জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন, রাজনৈতিক মঞ্চ নয়, তাঁর আসল জায়গা গান, সিনেমা এবং বিনোদনের জগৎ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক