Sovan-Sohini: দু’জন ঘর বেঁধে আছেন দু’জনের হাত ধরে! জানালেন শোভন

Sovan-Sohini: তারা দু’জন দু’জনের হাত ধরে ঘর বেঁধে আছেন। এমনটাই জানালেন সংগীতশিল্পী শোভন গাঙ্গুলী (Sovan)। হয়তো অনেকেই জানেন খুব সাধারণভাবে অভিনেত্রী সোহিনী সরকারকে (Sohini) বিয়ে করেছিলেন এই শিল্পী। দেখতে দেখতে কেটে গেছে বেশ কিছু সময়। তবে তাদের মধ্যে প্রেম এখনো সজীব।

দু’জন দু’জনের সাথে আদুরে সময় কাটানো থেকে শুরু করে একে অপরের কাজে পাশে থাকা সবমিলিয়ে সংসার জীবন ভরপুর উপভোগ করছেন এই জুটি। এরই মাঝে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন বেশ কিছু ছবি। কখনো কোথাও ঘুরতে যাওয়ার আবার কখনো বাড়িতে তোলা। সেরকমই কিছু ছবি পোস্ট করেছেন শিল্পী।

যেখানে দেখা যাচ্ছে সাধারণ বেশে রয়েছেন দু’জন। অভিনেত্রীর পরনে শাড়ি, গয়না, টিপ, সিঁদুর। সবমিলিয়ে আদর্শ বঙ্গবধূর সাজে সেজে উঠেছিলেন তিনি। ছবিগুলো পোস্ট করে শোভন লিখেছেন, ‘আমরা দুজনে ঘর বেঁধে আছি দুজনের হাত ধরে।’ আসলেও তাই একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছেন তারা।

যেহেতু বয়সের দীর্ঘ ফারাক রয়েছে দু’জনের। সেই কারণে নানান কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাদের। তবে সেসবকে গুরুত্ব দেননি তারা বরং চিরাচরিত প্রথার ঊর্ধ্বে গিয়ে ঘরোয়াভাবে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। যেখানে উপস্থিত ছিলেন খুব কাছের বন্ধু-বান্ধবেরা।

উল্লেখ্য, এই দুজনের কিন্তু আগেও সম্পর্ক ছিল। শোভন সম্পর্কে ছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্তর সাথে। অন্যদিকে সোহিনী ছিলেন অভিনেতা রণজয়ের সাথে। দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কেও ছিলেন তারা। তবে ধীরে ধীরে তিক্ততা আসে সম্পর্কে। এরপর তাদের পথ আলাদা হয়ে যায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক