Koushani: জন্মদিন উদযাপন করার পরেই দুবাই পাড়ি দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জী (Koushani)। এবার হয়তো ভাবতে পারেন হঠাৎ করে তিনি বিদেশে রওনার ফেললেন কেন? আসুন তাহলে বিস্তারিতভাবেই জানা যাক। হয়তো অনেকেই জানেন কিছুদিন ধরে তিনি তার আগামী সিনেমে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন।
কাজের মাঝেই সকলের সাথে জন্মদিন উদযাপন করেছিলেন তিনি। সিনেমার পরিচালক-প্রযোজক ও কলাকুশলীদের সাথে ভীষণ ঘরোয়াভাবে প্রথমে জন্মদিনের উদযাপন করলেও, রাতে ছিল পার্টি। সেখানে কাছের মানুষ বনি সেনগুপ্তর উপস্থিতিও লক্ষ্য করা যায়। আর এবার তিনি পাড়ি দিয়েছেন দুবাইতে।
সাথে ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘ভ্রমণের খিদে’। আসলে কাজের চাপ এতটাই ছিল যে দীর্ঘদিন তিনি কোথাও বেড়াতে যেতে পারেননি। ফলস্বরূপ তার মধ্যে একঘেয়েমি ফুটে উঠেছিল। তবে কাজের চাপ কিছুটা কমতেই তিনি পাড়ি দিয়েছেন দুবাইতে। যদিও জানা যায়নি তার সাথে বনি গিয়েছেন কিনা।
সেখানে গিয়ে সমুদ্রের জলরাশির মাঝে সময় কাটিয়েছেন একান্তে। সে সমস্ত ছবি তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখার পরে এটাই স্পষ্ট হয়েছে এই কিছুদিনের বিরতি ভীষণভাবে উপভোগ করছেন তিনি। আর ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে।
প্রত্যেকে বলছেন এই কটা দিন নিজের জন্য নিজের মতন করে উপভোগ করুন তিনি। কারণ, শহরে ফিরলে আবারো কাজের ব্যস্ততায় জড়িয়ে পড়তে হবে তাকে। সবমিলিয়ে ছবিগুলোর মাধ্যমে তিনি চর্চায় উঠে এসেছেন। উল্লেখ্য, ‘বহুরূপী’ সিনেমার দুর্দান্ত সাফল্যের পর আসতে চলেছে পরবর্তী ভাগ ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু।’

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.