Dev-Subhasree: সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সম্পন্ন হলো দেব-শুভশ্রীর আগামী সিনেমা ‘DeSu7’এর শুভ মহরৎ পর্ব। এদিন সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে সকলের আশীর্বাদ কামনা করেছেন এই জুটি। হয়তো অনেকেই জানেন দীর্ঘ সময় ধরে বহুল চর্চিত এই সিনেমা নিয়ে সকলের কতটা কৌতূহল ছিল।
প্রায় নয় বছর পর মুক্তি পেয়েছে এই জুটির শেষ সিনেমা ‘ধূমকেতু’। একসময় একে অপরের মনোমালিন্য এতটাই বেড়ে গিয়েছিল যে একসঙ্গে সিনেমা তো দূরের কথা দুজন দুজনের মুখদর্শন করতেন না। তবে সেই সমস্ত পুরনো তিক্ততা ভুলে অবশেষে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন দুজনের দিকে।
এবং তারা কথা দিয়েছিলেন খুব শীঘ্রই নতুনভাবে একটি সিনেমায় কাজ করবেন। সেই মতন ঘোষিত হয়েছে সিনেমার নাম। সিনেমাটি মুক্তি পাবে আগামী পুজোতেই। ইতিমধ্যে এই নিয়ে নানান পোস্ট উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায়। অবশেষে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হল শুভ মহরতের কথা।
এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তারা। যেখানে দেখা যাচ্ছে সিনেমার একাধিক কলাকুশলীদের। যে তালিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, রজতাভ দত্ত। যার দ্বারা এটা স্পষ্ট হয়েছে এই সিনেমাটি বেশ অন্যরকম হতে চলেছে বাকিগুলির থেকে। আরো একটি আকর্ষণীয় বিষয় হলো সিনেমার চিত্রনাট্য, পরিচালনার দায়িত্বে রয়েছেন স্বয়ং দেব।
এর আগে প্রযোজকের ভূমিকায় দেখা গেলেও পরিচালকের ভূমিকায় তাকে দেখা যায়নি। ফলস্বরূপ দর্শকদের মধ্যে অপেক্ষা বেড়ে গিয়েছে বহু মাত্রায়। তারা দেখতে চাইছেন প্রিয় অভিনেতা পরিচালকের ভূমিকা ঠিক কতখানি পালন করতে পারেন। আপাতত অপেক্ষা সিনেমা মুক্তির।

Sudeshna has been writing entertainment reports since 2021.