Nusrat: বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতির সাথে কাটানো একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। সাথে জানিয়ে দিলেন প্রকৃতিরর সাথে নাচাই তার সবথেকে প্রিয় কাজ। গত ৫ই জুন, শুক্রবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। মাতৃসম প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর এই বিশেষ দিনটি উদযাপন করেন সকলেই।
ক্রমাগত দূষণের হাত থেকে কীভাবে পরিবেশকে বাঁচানো যায় এবং কীভাবে এর অবস্থা আরো উন্নত করা যায় সেই নিয়ে গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন কার্যকলাপ সংঘটিত হয়। সেরকমই অভিনেত্রী মেতে উঠেছিলেন এই দিনটি উদযাপনে। এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি।
যেখানে কখনো প্রকৃতির মাঝে নেচে উঠছেন, আবার কখনো জলের মাঝখানে দাঁড়িয়ে প্রশান্তি অনুভব করছেন। শুধু তাই নয় এছাড়াও বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি যার দ্বারা এটাই স্পষ্ট হয় প্রকৃতির সাথে থাকতে তিনি কতটা ভালোবাসেন। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রকৃতির সাথে নৃত্য করা আমার সবচেয়ে প্রিয় কাজ। শুভ বিশ্ব পরিবেশ দিবস।’
পোস্ট দেখে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন তাকে অসাধারণ লাগছে দেখতে। এছাড়াও পরিবেশের সাথে তার গভীর সম্পর্কের প্রশংসা করতে ভোলেননি সকলে। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলির মাধ্যমে আরো একবার চর্চায় উঠে এসেছেন তিনি।
মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় নানান ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। বিশেষ করে নিজের এবং পরিবারের সাথে কাটানো ছবি ভাগ করে নেন সকলের সাথে। যার দ্বারা অনুরাগীদের সাথে যোগাযোগ বজায় রাখেন তিনি। এভাবেই আরো কিছুটা কাছাকাছি আসেন সকলের।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.