রসগোল্লা-জলভরা সন্দেশে মোদিকে বরণ, তারকেশ্বরে শুভেন্দুর বিশেষ উপহার

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার রাজ্যে এসে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুগলির তারকেশ্বরকে কেন্দ্র করে এদিন ছিল উৎসবের আবহ। বিকেলের দিকে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার তারকেশ্বরে অবতরণ করলে তাঁকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভাস্থল ও তার আশপাশে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং বিপুল সংখ্যক মানুষের সমাগম।

সরকারি অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা-মন্ত্রী। ‘বন্দে মাতরম’-এর সুরের মধ্যে তাঁকে বরণ করা হয়। বাংলার ঐতিহ্য তুলে ধরতে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় বিখ্যাত রসগোল্লা ও জলভরা সন্দেশ। পাশাপাশি তারকেশ্বরের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসেবে তাঁকে উপহার দেওয়া হয় শিবলিঙ্গ এবং ডোকরা শিল্পে তৈরি দুর্গামূর্তি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকারের উদ্যোগে এবার প্রথমবারের মতো ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে। তিনি জানান, বিশিষ্ট শিক্ষাবিদ ও জননেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হুগলির জিরাটের পৈতৃক বাড়ি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সেখানে একটি স্মৃতিসৌধ এবং গ্রন্থাগারও গড়ে তোলার পরিকল্পনার কথা তিনি জানান। পাশাপাশি আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপনের জন্য নির্ধারিত জমিতে ভূমিপুজোর কথাও ঘোষণা করেন তিনি।

তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর কলকাতায় যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি লোকভবনে রাত্রিযাপন করবেন। পরদিন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডের অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।

এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারতীয় নৌবাহিনীর জন্য দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন। আধুনিক স্টিলথ ফ্রিগেট ‘ডুনাগিরি’, ‘আইএনএস সংশোধক’ এবং ‘আইএনএস অগ্রয়’— এই তিন জাহাজ সমুদ্র নিরাপত্তা, হাইড্রোগ্রাফিক জরিপ এবং সাবমেরিন-বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

জাহাজগুলির নকশা তৈরি করেছে ভারতীয় নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো এবং নির্মাণের দায়িত্ব পালন করেছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)। উদ্বোধনের পর এই তিন যুদ্ধজাহাজ দেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদারে নৌসেনার সক্ষমতা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক