Srabanti: কালো লেহেঙ্গায় আলোয় ভরিয়ে তুললেন অভিনেত্রী শ্রাবন্তী, মুগ্ধ সকলে

Srabanti: চেহারায় হয়েছে বিপুল পরিবর্তন, তবে এখনো তিনি ভালো মতন বুঝিয়ে দিলেন তার জৌলুস রয়েছে অক্ষত। কথা হচ্ছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর (Srabanti) সম্পর্কে। হয়তো অনেকেই জানেন শরীরে কিছুটা মেদ জমেছে সাম্প্রতিককালে। তবে সেসব কিন্তু তার সৌন্দর্য্যে বিন্দুমাত্র প্রভাব বিস্তার করেনি।

এখনো পর্যন্ত নিজের জৌলুসের মাধ্যমে মনকেমন করতে পারেন অনুরাগীদের। বেশ কয়েকটা ছবি তিনি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে কালো রংয়ের লেহেঙ্গায় সেজে উঠেছিলেন তিনি। এই পোশাকটি পরে রীতিমতো ঝলমল করছিলেন সকলের প্রিয় অভিনেত্রী।

তার মেকআপটি এত নিখুঁত হয়েছিল যে তাকে অসাধারণ লাগছিল দেখতে, অনেকে আবার প্রথম দেখায় তাকে ঐশ্বর্য্য রাই বচ্চন ভেবে বসেছেন। কারণ, তাকে খানিকটা সেরকমই লাগছে ছবিগুলোতে দেখতে। একাধিক ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি। কখনো হাসিমুখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে।

আবার কখনো আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে রয়েছেন। সবমিলিয়ে ছবিগুলোর মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি। আসলে এই সাজে গিয়েছিলেন একটি অ্যাওয়ার্ড শো’তে। সেখানে গিয়ে পুরস্কার লাভ করেছিলেন নিজের সিনেমার জন্য। অবশেষে ছবিগুলো ভাগ করে নিলেন সকলের সাথে।

উল্লেখযোগ্য, খুব কম বয়সে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন এই অভিনেত্রী। এরপর কাজ করেছেন টলিউডের নামকরা অভিনেতাদের সাথে। ইতিমধ্যে ঝুলিতে এসেছে বিভিন্ন পুরস্কার। তবে ব্যক্তিগত জীবন মোটেই সুখকর নয় তার। তিনবার বিবাহবিচ্ছেদের পর বর্তমানে একাই রয়েছেন জীবনে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক