Mimi: সাবেকি সাজে আধুনিক আবেদন, মিমির নতুন লুকে মুগ্ধ অনুরাগীরা

Mimi: বেগুনি শাড়িতে চমকে দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। ফ্যাশনের দুনিয়ায় মিমি মানেই নতুন চমক। কখনও গ্ল্যামারাস ওয়েস্টার্ন লুক, কখনও আবার সাবেকি বাঙালি সাজে অনুরাগীদের মন জিতে নেন তিনি। এবারও তার ব্যতিক্রম হল না। বেগুনি রঙের রাজকীয় শাড়িতে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায়।

যেন নতুন করে ঝড় তুললেন অনুরাগীদের বুকে। সোনালি জরির কারুকাজে সাজানো শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, গলায় চোকার, কানে দুল আর হাতে স্টাইলিশ ব্রেসলেট, সবমিলিয়ে মিমির এই সাজে যেন একসঙ্গে ধরা দিল ঐতিহ্য আর আধুনিকতার অপূর্ব মেলবন্ধন।

নিখুঁত খোঁপা, ঝলমলে মেকআপ আর মুখভরা প্রাণখোলা হাসি তাঁর সৌন্দর্য্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয় হাতে থাকা ট্যাটুটিও নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের। ছবিতে ক্যামেরার বাইরের কারও দিকে তাকিয়ে হাসতে দেখা গিয়েছে তাকে, আর সেই স্বতঃস্ফূর্ত মুহূর্তই অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে।

ক্যাপশনে লিখেছেন, ‘শুধু তোমারই জন্যে’। যা দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন তাহলে কি মনের মানুষ খুঁজে পেলেন অভিনেত্রী? এছাড়া কমেন্টবক্সে ভেসে এসেছে প্রশংসার বন্যা। কেউ লিখেছেন, ‘বেগুনিতে আপনাকে স্বপ্নের মতো লাগছে’, আবার কেউ বলেছেন, ‘এমন হাসিই মিমির সবচেয়ে বড়ো অলংকার!’

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়েও বরাবর খবরের শিরোনামে থাকেন মিমি। তার প্রতিটি নতুন লুকই ফ্যাশনপ্রেমীদের কাছে অনুপ্রেরণা। আর এবার বেগুনি শাড়ির এই মোহময় উপস্থিতি যেন প্রমাণ করে দিলো সৌন্দর্য্য, আত্মবিশ্বাস আর হাসি এই তিনের জাদুতেই বারবার বাজিমাত করেন মিমি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক