Dev: ‘হু ইজ দেব?’ রূপঙ্করের প্রশ্নে অকপট উত্তর নায়কের, মন গলল কুমার শানুর

তিনি একাধারে বাংলা ছবির সুপারস্টার, প্রযোজক এবং জনপ্রতিনিধি। এবার তাঁর ব্যস্ত জীবনে যুক্ত হয়েছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র সঞ্চালনার দায়িত্বও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো সঞ্চালকের জায়গায় দাঁড়িয়ে কাজটা যে সহজ নয়, তা ভালোই জানেন দেব। তাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন অভিনেতা-সাংসদ।

এরই মধ্যে সামনে এসেছে ‘দাদাগিরি’-র আসন্ন পর্বের প্রোমো। আর সেখানেই দেবকে ঘিরে উঠে এল এক অন্যরকম প্রশ্ন। ব্যক্তিগত জীবন বা তারকা-পরিচয়ের বাইরে ‘মানুষ দেব’ আসলে কেমন?

রূপঙ্করের প্রশ্ন, ‘হু ইজ দেব?’
আসন্ন পর্বে একসঙ্গে দেখা যাবে বাংলার বেশ কয়েকজন জনপ্রিয় গায়ককে। প্রতিযোগী হিসেবে থাকবেন রূপঙ্কর বাগচি, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী এবং আকৃতি কক্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘মেলোডি কিং’ কুমার শানু।

প্রোমোতে দেখা যায়, দেবের সামনে দাঁড়িয়ে রূপঙ্কর তাঁকে প্রশ্ন করেন, “তুমি সুপারস্টার, তুমি প্রোডিউসার, তুমি হোস্ট করো। আবার তুমি জনপ্রতিনিধিও। কিন্তু এর বাইরে যখন রাতে বাড়ি ফেরো, হু ইজ দেব?” প্রশ্নটি নিছক মজার ছলে নয়, বরং দেবের ব্যক্তিসত্তাকে সামনে আনার চেষ্টা বলেই মনে হয়েছে। রূপঙ্করের এই ‘বাউন্সার’-এর জবাবও বেশ সহজ-সরলভাবেই দেন দেব।

দেবের উত্তর ছুঁয়ে গেল শানুর মন
দেব বলেন, “আমি এমন একজন যে স্বপ্ন দেখতে ভালোবাসে। ভাবে কালকের তুলনায় আজকে আরেকটু বেশি ভালো কাজ করব।” তাঁর কথায় উঠে আসে বাবা-মায়ের কাছে নিজের পরিচয়ের কথাও।

নায়কের সংযোজন, দিনের শেষে তাঁর বাবা-মা শুধু এটুকুই জানেন যে তাঁদের ছেলে সৎ এবং নিজের জায়গা থেকে চেষ্টা করে। তবে সেই চেষ্টা সবসময় সফল হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। দেবের এই অকপট উত্তর শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন কুমার শানু। প্রোমোতে দেখা যায়, তিনি দেবকে বুকে টেনে নেন। এরপরই দেবের উদ্দেশে শানু বলেন, “এই জন্যই তোর মা গর্বিত।”

দেবের তারকা পরিচয়, রাজনৈতিক ভূমিকা কিংবা পেশাগত সাফল্যের বাইরে একজন সাধারণ মানুষ হিসেবে তাঁর নিজের ভাবনাই যেন উঠে এল এই কথোপকথনে। ‘দাদাগিরি’-র মঞ্চে রূপঙ্করের একটি প্রশ্ন তাই মুহূর্তেই পর্বটিকে অন্য মাত্রা দিয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক