Mouni: বন্ধুত্ব দিবস উপলক্ষ্যে অনুরাগীদের জন্য বিশেষ শুভেচ্ছাবার্তা শেয়ার করলেন অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy)। নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করে তিনি সকলকে জানালেন “Happy Friendship Day”। ছবিতে দেখা যাচ্ছে,একটি স্নিগ্ধ ম্যাক্সি ড্রেসে ধরা দিয়েছেন মৌনি।
খোলা ঢেউ খেলানো চুল, হালকা মেকআপ এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তি, সবমিলিয়ে তার লুকে ফুটে উঠেছে অনবদ্য সৌন্দর্য্য ও আভিজাত্য।
ছবির সরল অথচ আকর্ষণীয় পরিবেশও নজর কেড়েছে। নরম আলো, মিনিমাল ব্যাকগ্রাউন্ড এবং মৌনির স্বাভাবিক ভঙ্গি পুরো ফ্রেমটিকে আরও অভিজাত করে তুলেছে।
ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সে হবে ভালোবাসা ও প্রেমময়। শুভ বন্ধু দিবস আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই জানো তোমরা কারা।’
অনুরাগীদের অনেকেই মন্তব্য করেছেন, বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা জানানোর জন্য এর চেয়ে সুন্দর উপস্থাপনা আর হতে পারে না।
আসলে, মৌনি বরাবরই নিজের ফ্যাশন সেন্সের জন্য প্রশংসিত। কখনও ঐতিহ্যবাহী শাড়িতে, কখনও আবার আধুনিক ওয়েস্টার্ন পোশাকে তিনি সহজেই নজর কেড়ে নেন। এবারের লুকেও ছিল সেই পরিচিত রুচিশীলতার ছাপ।
বন্ধুত্ব দিবসের এই পোস্ট মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভক্তরা ভালোবাসা, শুভেচ্ছা এবং হৃদয়ের ইমোজিতে ভরিয়ে দেন কমেন্ট বক্স। উল্লেখ্য, কিছুদিন আগেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই অভিনেত্রীকে। বিচ্ছেদের কারণে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন তিনি। এই সময় তার পাশে থেকেছেন বন্ধুরা। তাই তার জীবনে বন্ধুদের গুরুত্ব অপরিসীম।

Sudeshna has been writing entertainment reports since 2021.