Madhumita: বাংলাদেশে সিনেমার শ্যুটিং, ফাঁকে একান্তে মধুমিতা-দেবমাল্যের সমুদ্রসন্ধ্যা

Madhumita: বাংলাদেশে নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। ঢাকায় সিনেমায় শুভ মহরৎ উপলক্ষ্যে তিনি এখন বাংলাদেশে রয়েছেন। শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেও স্বামী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কিছু নিরিবিলি মুহূর্ত কাটাতে ভোলেননি অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একগুচ্ছ সেলফিতে সমুদ্রের ধারে দু’জনকে একসঙ্গে দেখা যায়। সাদা পোশাকে মধুমিতা এবং হালকা রঙের শার্টে দেবমাল্য। দু’জনের স্বাভাবিক হাসি ও শান্ত এক্সপ্রেশন ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ভক্তদের মতে, ব্যস্ত কর্মসূচীর মাঝেও এই ছোট্ট অবসর যেন তাদের সম্পর্কের উষ্ণতাকেই তুলে ধরেছে। ছবি প্রকাশের পর থেকেই অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। বিভিন্ন প্রশংসাসূচক বার্তায় ভরিয়ে তুলেছেন প্রিয় অভিনেত্রীকে।

বর্তমানে মধুমিতা বাংলাদেশের পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’-র কাজ নিয়ে ব্যস্ত। এই সিনেমার মাধ্যমেই ঢালিউডের চলচ্চিত্রে তার অভিষেক হতে চলেছে, যা দুই বাংলার দর্শকদের কাছেও যথেষ্ট আগ্রহের বিষয় হয়ে উঠেছে। কারণ, বাংলাদেশেও তার অনুরাগীর সংখ্যা প্রচুর।

উল্লেখ্য, কেরিয়ারের শুরু থেকে টেলিভিশন ও বড়পর্দা দুই ক্ষেত্রেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন মধুমিতা। এবার বাংলাদেশের সিনেমায় তার নতুন যাত্রা কতটা সফল হয়, সেদিকেই নজর অনুরাগীদের। আর তারই ফাঁকে স্বামী দেবমাল্যের সঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্ত যেন ব্যস্ত জীবনের মাঝেও ভালোবাসার এক নিঃশব্দ উদযাপন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক