Soumitrisha: বইয়ের তাকের সামনে সৌমিতৃষা, সাবেকি সাজে ‘আতঙ্ক’ নিয়ে করলেন বিশেষ ঘোষণা

Soumitrisha Kundu: ‘আতঙ্ক’ নিয়ে বিশেষ ঘোষণা করলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha)। একইসাথে জনপ্রিয় অভিনেত্রী আবারও নিজের নতুন লুক দিয়ে নজর কেড়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কিছু ছবিতে তাকে দেখা গেল বইয়ে ভরা একটি লাইব্রেরির সামনে দাঁড়িয়ে।

গাঢ় বেগুনি শাড়ির সঙ্গে বেগুনি প্রিন্টেড ব্লাউজ, অক্সিডাইজড গয়না, ঝুমকো এবং দীর্ঘ খোলা চুল! সবমিলিয়ে তার সাজে ধরা পড়েছে এক অনন্য বাঙালিয়ানা। হালকা মেকআপ ও শান্ত অভিব্যক্তি ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। একইসাথে তার ধারাবাহিক নিয়ে বিশেষ বার্তা দিলেন দর্শকদের।

লেখেন, ‘অনেকেই মনে করেছেন, ২৪টা episode এই বোধ হয় শেষ হয়ে গেল আতঙ্ক, লিখেছেন কেন incomplete থাকলো? আমি তো আগেই বলেছি, ঠিক real -এ অপূর্বা দের justice পেতে যেমন যুদ্ধ করতে হয়, আমরা সেই বাস্তব ই তুলে ধরছি, অপেক্ষা করুন , আতঙ্ক season 2 আসছে খুব তাড়াতাড়ি!’

ছবিগুলি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের প্রশংসায় ভরে যায় কমেন্ট বক্স। অনেকেই তার এই সাবেকি লুককে ‘এলিগ্যান্ট’ এবং ‘গ্রেসফুল’ বলে উল্লেখ করেছেন। আসলে ফ্যাশনের ক্ষেত্রে সৌমিতৃষা বরাবরই নিজস্ব স্টাইল বজায় রাখেন। কখনও আধুনিক পোশাকে, আবার কখনও ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে তুলে ধরে তিনি বারবার দর্শকদের মন জয় করেছেন।

উল্লেখ্য, ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন সৌমিতৃষা। এরপর বড়ো পর্দাতেও নিজের উপস্থিতি জানান দিয়ে তিনি প্রমাণ করেছেন যে অভিনয়ের পাশাপাশি স্টাইল স্টেটমেন্টেও তিনি সমান দক্ষ। অন্যদিকে ‘হইচই’তে সম্প্রচারিত হয়েছে তার ধারাবাহিক ‘আতঙ্ক’।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক