Koushani: কালো শাড়িতে সোনার আভা, রাজকীয় লুকে মুগ্ধ করলেন কৌশানী মুখার্জি

Koushani: এবার কালো শাড়ি ও সোনার গয়নায় মুগ্ধ করলেন অভিনেত্রী কৌশানী মুখার্জি (Koushani Mukherjee)। এই অভিনেত্রী আবারও প্রমাণ করলেন, আভিজাত্য আর সৌন্দর্য্যের মেলবন্ধন কীভাবে নজর কাড়তে পারে। সম্প্রতি শেয়ার করা নতুন ছবিতে কালো শাড়ি ও ঐতিহ্যবাহী সোনার গয়নায় ধরা দিলেন তিনি।

ভারী পেনডেন্ট হার, চোকার, কানের দুল, বালা, সবমিলিয়ে তার সাজে ফুটে উঠেছে এক অনবদ্য বাঙালি ঐতিহ্যের ছোঁয়া। হালকা মেকআপ, খোলা চুল এবং চোখ বুজে মিষ্টি হাসির এক্সপ্রেশন ছবিগুলিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

কালো শাড়ির সঙ্গে সোনালি গয়নার এই ক্লাসিক সংমিশ্রণ যেন কৌশানীর ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তুলেছে। সাজে কোথাও বাড়াবাড়ি নেই, বরং সংযত রুচির মধ্যেই রয়েছে রাজকীয় আবেদন। ছবি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রশংসার বন্যা। প্রত্যেকেই প্রিয় অভিনেত্রীকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন।

আসলে অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্সের জন্যও বরাবরই আলোচনায় থাকেন কৌশানী। কখনও সাবেকি শাড়ি, কখনও আবার আধুনিক পোশাকে নিজেকে ভিন্নভাবে তুলে ধরেন তিনি। প্রতিটি লুকেই থাকে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট, যা তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে।

নতুন এই লুকেও কৌশানী যেন জানিয়ে দিলেন, ট্রেন্ড বদলাতে পারে, কিন্তু বাঙালিয়ানার সৌন্দর্য্য কখনও পুরোনো হয় না। ঐতিহ্য, সাবেকিয়ানা আর আত্মবিশ্বাস, এই তিনের মিশেলেই তার এই সাজ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত ফ্যাশন মুহূর্ত।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক