Swastika: স্বচ্ছ ছাতার নীচে বর্ষার রোম্যান্স, মুম্বাইয়ের রাস্তায় বৃষ্টি উপভোগে স্বস্তিকা

Swastika: বর্ষা মানেই এক অন্যরকম আবেগ। সেই আবেগকেই যেন নিখুঁতভাবে ফ্রেমবন্দী করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika)। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে মুম্বাইয়ের রাস্তার মাঝে স্বচ্ছ ছাতা হাতে বৃষ্টি উপভোগ করছেন তিনি।

ছবিতে তার পরনে হালকা নীল রঙের সাবেকি শাড়ি, চেক ডিজাইনের ব্লাউজ এবং খোঁপায় গুঁজে রাখা সাদা ফুল। সবমিলিয়ে তার লুকে ফুটে উঠেছে এক অনন্য বাঙালিয়ানার ছোঁয়া। একটি ছবিতে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির ফোঁটা উপভোগ করছেন স্বস্তিকা, অন্য ছবিতে পিছন ফিরে দাঁড়িয়ে ধরা দিয়েছেন অনবদ্য ভঙ্গিমায়।

গোলাপি ফ্রেমের চশমা, অক্সিডাইজড গয়না ও মুক্তোর হার তার সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। চারপাশের ভেজা রাস্তা ও পুরনো স্থাপত্য যেন ছবিগুলিকে আরও নস্টালজিক আবহ দিয়েছে। অভিনয়ের পাশাপাশি নিজের স্বতন্ত্র ফ্যাশন সেন্সের জন্যও বরাবরই প্রশংসিত স্বস্তিকা। বয়সের গণ্ডি পেরিয়েও তিনি বারবার প্রমাণ করেছেন, আত্মবিশ্বাসই একজন মানুষের সবচেয়ে বড়ো সৌন্দর্য্য।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সেদিন ভোর থেকে কী বৃষ্টি কী বৃষ্টি। মুম্বাইতে একবার আকাশ থেকে জল পড়া শুরু হলে আর থামার নাম গন্ধ নেই। এদিকে আমাদের শ্যুটের সব রেডি। ওই দিন ছাড়া আর সময় ও নেই। ক্যানসেল করলে সমস্ত প্ল্যান চৌপাট হবে। ওই শহরটার একটা মস্ত বড় গুণ। ও থেমে থাকেনা, কাউকে থামায় ও না। ঝড় জল বৃষ্টিতেও মানুষ কাজে বেরোয়ে, কোনও কিছু বন্ধ হয়না।

যেন অন্যদিনের মতোনই আর একটা সাধারণ দিন। তাই আমরাও বেরিয়ে পড়লাম। নীল রং ছিল ভীষণ প্রিয় তাই। সাথে সাদা ছাতা, ব্যস স্টাইল কমপ্লিট।’ যা দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে।’ তার এই পোস্টে নিমেষেই ভাইরাল।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক