Nusrat: সবুজ পোশাকে মোহময়ী নুসরত জাহান, গ্ল্যামারের নতুন সংজ্ঞা দিলেন অভিনেত্রী

Nusrat: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরত জাহান (Nusrat) বরাবরই তার স্টাইল স্টেটমেন্টের জন্য আলোচনায় থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তার নতুন ফটোশ্যুটের ছবিগুলি মুহূর্তেই নজর কেড়েছে অনুরাগীদের।

গাঢ় সবুজ রঙের স্টাইলিশ গাউনে ধরা দিয়েছেন তিনি, যেখানে আধুনিক ফ্যাশনের সঙ্গে মিশেছে রাজকীয় আভিজাত্য। পোশাকের সঙ্গে মানানসই জুয়েলারি, নিখুঁত মেকআপ এবং আত্মবিশ্বাসী উপস্থিতি নুসরতের লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সবুজ পতাকা না সবুজ বন।’

ছবিগুলিতে কখনও আয়নার সামনে অন্যমনস্ক ভঙ্গিতে, আবার কখনও ক্যামেরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। তার প্রতিটি এক্সপ্রেশনে ফুটে উঠেছে আত্মবিশ্বাস ও গ্ল্যামারের অনবদ্য মেলবন্ধন। আলো-ছায়ার ব্যবহার এবং বিলাসবহুল ইন্টেরিয়রের পটভূমি ছবিগুলিকে দিয়েছে আন্তর্জাতিক ফ্যাশন ফটোশ্যুটের আবহ।

সকলেই জানি অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আইকন হিসেবেও নুসরতের জনপ্রিয়তা ক্রমেই বেড়েছে। শাড়ি থেকে ওয়েস্টার্ন সব ধরনের পোশাকেই তিনি সমান স্বচ্ছন্দ্য। তাই নতুন কোনও লুক সামনে এলেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর আলোচনা। এই ফটোশ্যুটও তার ব্যতিক্রম নয়। অনুরাগীরা কমেন্টে তার সৌন্দর্য্য, ব্যক্তিত্ব ও স্টাইলের ভূয়সী প্রশংসা করেছেন।

বর্তমানে অভিনয়, প্রযোজনা এবং ব্যক্তিগত জীবন সবকিছু সামলে নিজেকে আরও উজ্জ্বল করে তুলছেন নুসরত জাহান। তার এই নতুন লুক আবারও প্রমাণ করলো, সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করাই তার সবচেয়ে বড়ো শক্তি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক