Saheb Bhattacharya: মায়ের জন্মদিনে আবেগঘন মুহূর্তে সাহেব, ভিডিও ক্যামেরায় সুস্মিতা! জোরালো হল সম্পর্কের জল্পনা

ছোটপর্দার জনপ্রিয় জুটি সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) ও সুস্মিতা দে আবারও চর্চার কেন্দ্রে। ‘কথা’ ধারাবাহিকে তাঁদের অন-স্ক্রিন রসায়ন দর্শকদের মন জয় করেছিল। সেই জনপ্রিয়তার রেশ কাটতে না কাটতেই বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সম্প্রতি নিজের মায়ের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও শেয়ার করেন সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)। ভিডিওতে মায়ের হাত ধরে আনন্দের সঙ্গে নাচতে দেখা যায় অভিনেতাকে। ব্যাকগ্রাউন্ডে বাজছিল জনপ্রিয় গান ‘তুঝে সব হ্যায় পাতা হ্যায় না মা…’। ভিডিওর সঙ্গে সাহেব লিখেছেন, “শুভ জন্মদিন মা… ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।”

এই ভিডিওর সবচেয়ে আলোচিত বিষয় ছিল এর ক্রেডিট। সাহেব নিজেই জানিয়েছেন, পুরো ভিডিওটি ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী সুস্মিতা দে। অর্থাৎ, অভিনেতার পরিবারের এই বিশেষ মুহূর্তে ঘনিষ্ঠভাবেই উপস্থিত ছিলেন তিনি।

এই তথ্য সামনে আসতেই নেটিজেনদের একাংশের মধ্যে নতুন করে শুরু হয়েছে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা। অনেকের মতে, সাহেবের পারিবারিক অনুষ্ঠানে সুস্মিতার এমন স্বাভাবিক উপস্থিতি তাঁদের বন্ধুত্বের থেকেও গভীর সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে।

‘কথা’ ধারাবাহিকের সময় থেকেই সাহেব ও সুস্মিতার প্রেম নিয়ে নানা জল্পনা চলছিল। এর আগে তাঁদের বাগদান ও বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল। যদিও দুই অভিনেতাই বারবার জানিয়েছেন, তাঁরা শুধু ভালো বন্ধু।

তবে মায়ের জন্মদিনের মতো ব্যক্তিগত অনুষ্ঠানে সুস্মিতার উপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি খুব শিগগিরই এই জনপ্রিয় জুটি তাঁদের সম্পর্কের নতুন অধ্যায়ের ঘোষণা দেবেন?

বর্তমানে সুস্মিতা দে স্টার জলসার ধারাবাহিক ‘তিলোত্তমা’-য় অভিনয় করছেন। অন্যদিকে সাহেব ভট্টাচার্যকে দেখা যাচ্ছে ‘গঙ্গা’ ধারাবাহিকে। অভিনয়ের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবনও এখন ভক্তদের আগ্রহের অন্যতম বিষয় হয়ে উঠেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক