Shreya: কালো পোশাকে শ্রেয়া ঘোষালের (Shreya) নতুন লুক আবারো ঝড় তুললো সোশ্যাল মিডিয়ায়। সুরের জাদুতে কোটি মানুষের মন জয় করা শ্রেয়া এবার মুগ্ধ করলেন তার অনবদ্য স্টাইল স্টেটমেন্টে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা নতুন ফটোশ্যুটের ছবিতে কালো রঙের এলিগ্যান্ট পোশাকে দেখা গেল জনপ্রিয় এই সংগীতশিল্পীকে।
পিয়ানোর পাশে দাঁড়িয়ে কখনও আত্মবিশ্বাসী ভঙ্গিতে, কখনও আবার মৃদু হাসিতে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। আলো-ছায়ার অপূর্ব ব্যবহার এবং তার পরিমিত অভিব্যক্তি ছবিগুলিকে দিয়েছে এক অন্য মাত্রা।
কালো পোশাকের সঙ্গে সোনালী অলঙ্কারের নিখুঁত মেলবন্ধন, খোলা চুল এবং স্মোকি আই মেকআপ শ্রেয়ার লুককে আরও পূর্ণতা এনে তুলেছে।
গ্ল্যামার থাকলেও কোথাও বাড়াবাড়ি নেই, বরং তার ব্যক্তিত্ব ও সৌন্দর্য্যই এই সাজের সবচেয়ে বড়ো আকর্ষণ। পিয়ানোর উপস্থিতি যেন মনে করিয়ে দেয়, তার জীবনের সবচেয়ে বড়ো পরিচয় এখনও সুরের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে।
উল্লেখ্য, শ্রেয়া শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা। বাংলা, হিন্দি, তামিল, তেলুগু-সহ একাধিক ভাষায় অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে একাধিক ফিল্মফেয়ার সম্মান! তার সাফল্যের ঝুলিও সমান সমৃদ্ধ।
এই নতুন ফটোশ্যুট প্রকাশ্যে আসতেই অনুরাগীদের প্রশংসায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন, ‘সৌন্দর্য্য আর সৌম্যতার নিখুঁত সংমিশ্রণ’, আবার কেউ বলেছেন, ‘সুরের রানীকে এভাবেও দারুণ মানায়।’ নিজের কণ্ঠের মতোই ফ্যাশনেও যে তিনি অনন্যা, এই লুকে তা আরও একবার প্রমাণ করলেন শ্রেয়া।

Sudeshna has been writing entertainment reports since 2021.