Amitabh Bachchan: ‘কেবিসি’র সেটে পা পিছলে হাঁটুতে চোট অমিতাভ বচ্চনের, আঘাত নিয়েই শুটিং চালালেন বিগ বি

বয়স ৮৩। তবুও কাজের ক্ষেত্রে এখনও একই রকম সক্রিয় অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সিনেমা থেকে বিজ্ঞাপন, রিয়্যালিটি শো—সবেতেই নিয়মিত দেখা যায় বলিউডের শাহেনশাকে। দীর্ঘদিন ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঞ্চালকের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। তবে এবার সেই ‘কেবিসি’র সেটেই দুর্ঘটনার মুখে পড়লেন বিগ বি।

‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং চলাকালীন আচমকাই পা পিছলে পড়ে যান অমিতাভ বচ্চন। ঘটনায় তাঁর হাঁটুতে চোট লাগে। বুধবারের পর্বে নিজেই এই ঘটনা দর্শকদের জানান অভিনেতা।

সাধারণত ‘কেবিসি’র মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে অনুষ্ঠানের সূচনা করতে দেখা যায় অমিতাভকে। কিন্তু বুধবারের পর্বে তাঁকে বসে থাকতে দেখা যায়। কারণ জানতে চাইলে তিনি জানান, আগের দিন শুটিংয়ের সময় পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছেন। সেই কারণে দাঁড়িয়ে থাকতে তাঁর সমস্যা হচ্ছে।

তবে নিজের চোট নিয়ে দর্শকদের আশ্বস্তও করেছেন অমিতাভ(Amitabh Bachchan)। তাঁর কথায়, আঘাত খুব একটা গুরুতর নয় এবং দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন।

Amitabh Bachchan

চোট পাওয়ার পরও অবশ্য কাজ থামাননি বিগ বি। সেদিনও ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র শুটিং চালিয়ে যান তিনি। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে বিনোদন জগতে সক্রিয় অমিতাভ বচ্চন এখনও নিয়মিত কাজ করে চলেছেন। বয়সের কারণে কাজের পরিসর কমানোর বদলে সিনেমা, বিজ্ঞাপন এবং টেলিভিশনের কাজেই নিজের ব্যস্ততা ধরে রেখেছেন তিনি।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে তাঁর সঞ্চালনা দর্শকদের কাছে দীর্ঘদিনের পরিচিত। ফলে শুটিং চলাকালীন চোট পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। যদিও অমিতাভ (Amitabh Bachchan) নিজেই জানিয়েছেন, আপাতত চোট গুরুতর নয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক