Bigg Boss Bangla: অনুষ্কা কি সত্যিই এ সপ্তাহেই আউট? রাজবীরের মন্তব্যে বাড়ল জল্পনা

Bigg Boss Bangla: ‘বিগ বস বাংলা’-র ঘরে নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী অনুষ্কা ঘোষকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন সমীকরণ। ‘স্প্লিটসভিলা’ খ্যাত অনুষ্কা সদ্যই শোয়ে প্রবেশ করেছেন এবং এসেই দুর্নিবার সাহার দলের সঙ্গে হাত মিলিয়েছেন। তবে নতুন প্রতিযোগীর সঙ্গে প্রথম থেকেই বনিবনা হচ্ছে না ওয়াইল্ড কার্ড রাজবীর দে-র।

সম্প্রতি রাজনীতির টাস্ককে কেন্দ্র করে দু’জনের মধ্যে তুমুল বচসা বাঁধে। টাস্কে জীতু কামাল নিয়ম ভেঙে ‘ছাপ্পা ভোট’ দেওয়ায় ঘরের সদস্যদের চলতি সপ্তাহের লাক্সারি বাজেট হাতছাড়া হয়। যদিও এই ঘটনার দায় নিয়ে ঘরে রাজবীরকে ঘিরে সন্দেহ তৈরি হয়। সেই সময়ই রাজবীরকে সরাসরি প্রশ্ন করেন অনুষ্কা।

ক্ষুব্ধ অনুষ্কা বলেন, তিনি প্রথমবারের মতো ঘরে লাক্সারি বাজেট জেতার প্রক্রিয়া দেখতে চেয়েছিলেন। তাঁর অভিযোগের জবাবে রাজবীর বলেন, “পরের সপ্তাহে দেখে নিস। অবশ্য পরের সপ্তাহ পর্যন্ত টিকলে তো! তার আগেই তো তোর পাততাড়ি গুটোতে হবে।” রাজবীরের এই মন্তব্যের পরই শুরু হয় জল্পনা— তা হলে কি চলতি সপ্তাহের এলিমিনেশনে অনুষ্কার বিদায় নিশ্চিত? যদিও রাজবীরের কথাটি ছিল মূলত তর্কের সময়ে দেওয়া তাঁর একটি মন্তব্য। অনুষ্কাও পাল্টা তাঁকে কটাক্ষ করে প্রশ্ন করেন, তিনি কবে থেকে ‘বিগ বস’ হয়ে গেলেন! রাজবীরের উত্তর, “সময়েই দেখা যাবে।”

এর পরেও থামেনি দু’জনের বাকযুদ্ধ। অনুষ্কাকে উদ্দেশ্য করে রাজবীর বলেন, তিনি বেশিদিন শোয়ে থাকবেন না বলেই দুর্নিবারের দলে যোগ দিয়েছেন। এমনকি সেই দলকে কটাক্ষ করে রাজবীর বলেন, “খুব ভালো টিম বেছেছিস বটে!”

রাজবীরের কথায় অনুষ্কা পাল্টা প্রশ্ন করেন, তিনি রাজবীরের দলে যোগ না দেওয়ায় কি তাঁর খারাপ লাগছে? তখনই পরিস্থিতি কিছুটা বদলে যায়। রাজবীর সরাসরি অনুষ্কাকে তাঁর দলে যোগ দেওয়ার প্রস্তাব দেন। হাত বাড়িয়ে বলেন, তাঁর সঙ্গে খেলবেন কি না। অনুষ্কাও সেই প্রস্তাবে সম্মতি দিয়ে বলেন, “চল ঠিক আছে, ডিল ডান!” ফলে আপাতত দু’জনের মধ্যে সংঘাতের পর নতুন সমীকরণের ইঙ্গিতও মিলেছে। তবে অনুষ্কা সত্যিই দুর্নিবারের দল ছেড়ে রাজবীর-জীতুদের সঙ্গে হাত মেলাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, সদ্য সোহিনী পাল শো থেকে বাদ পড়ার পরই ওয়াইল্ড কার্ড হিসেবে ‘বিগ বস বাংলা’-র ঘরে প্রবেশ করেছেন অনুষ্কা ঘোষ। এর আগে অনিন্দ্য সেনগুপ্তের বিদায়ের পর রাজবীর দে এবং পরে জীতু কামাল ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ করেন। ইতিমধ্যেই জয়িতা চ্যাটার্জি, অ্যালেক্সজান্দ্রা টেলর, সায়াক চক্রবর্তী ও সোহিনী পাল শো থেকে বিদায় নিয়েছেন।

বর্তমানে ঘরে নতুন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নিয়েছেন তনুশ্রী রায় দাস। ফলে একদিকে ক্যাপ্টেন্সি, অন্যদিকে দলবদল ও এলিমিনেশন— সব মিলিয়ে ‘বিগ বস বাংলা’-র ঘরে উত্তেজনা আরও বাড়ছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক