গোবিন্দাকে বিয়ে না করেও রাঙানো সিঁথি! ‘সিঁদুরের মাহাত্ম্য বোঝো?’ দিব্যাকে কড়া জবাব কোমলের, ‘জ্ঞান দেবেন না’

বলিউড অভিনেতা গোবিন্দাকে ঘিরে ফের চর্চায় তাঁর কথিত প্রেমিকা কোমলরানি স্বর্ণকার। সম্প্রতি লালবাগচা রাজার দর্শনে গোবিন্দা ও কোমলরানিকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তার মধ্যেই কোমলের সিঁথিতে সিঁদুর নজরে আসায় প্রশ্ন উঠেছে, তবে কি গোপনে বিয়ে করেছেন তাঁরা?

এই জল্পনার মাঝেই গোবিন্দা ও কোমলরানিকে নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী দিব্যা খোসলা কুমার। এর আগে তাঁদের সম্পর্কের গুঞ্জন নিয়ে দীর্ঘ পোস্টে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এবার কোমলের সিঁথির সিঁদুর প্রসঙ্গে তাঁকে কটাক্ষ করে দিব্যা বলেন, “নিজের স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে হাতিয়ার করা বন্ধ করো।” পাশাপাশি কোমলকে উদ্দেশ্য করে তাঁর প্রশ্ন, “সিঁদুরের মাহাত্ম্য বোঝো?”

দিব্যার এই মন্তব্যের পরই পালটা জবাব দিয়েছেন কোমলরানি। গোবিন্দার সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবন ও চরিত্র নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, তাঁদের নিয়ে এত আলোচনা কেন হচ্ছে, সেটাই তাঁর বোধগম্য নয়।

কোমলের দাবি, গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্কের কোনও ঘোষণা তাঁরা করেননি। তাঁরা তাঁদের আসন্ন ছবি ‘রূপা’-র সাফল্য কামনায় গণপতির দর্শনে গিয়েছিলেন। তাঁর কথায়, সিনেমার প্রচারের জন্য অভিনেতা-অভিনেত্রীরা বিভিন্ন জায়গায় একসঙ্গে যান। তাহলে তাঁদের ক্ষেত্রেই কেন এমন প্রশ্ন উঠছে? এখানেই থামেননি কোমলরানি। সমালোচকদের উদ্দেশে তাঁর কটাক্ষ, যাঁদের নিজেদের সিনেমা বক্স অফিসে চলছে না বা কেরিয়ার ম্লান হয়ে আসছে, তাঁদের কেউ কেউ অন্যকে নিয়ে মন্তব্য করে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন। সিঁদুর নিয়ে দিব্যার মন্তব্যেও তীব্র আপত্তি জানিয়েছেন কোমল। তাঁর বক্তব্য, বিয়ে, সিঁদুর কিংবা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে এমন নারীদের কাছ থেকে কোনও ‘জ্ঞান’ নেওয়ার প্রয়োজন নেই, যাঁরা নিজেরাই সিঁদুরকে উপহাস করেন বা নিজেদের দাম্পত্যের পবিত্রতা রক্ষা করতে পারেন না।

কোমলের এই মন্তব্যের পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বক্তব্য কি সরাসরি দিব্যা খোসলা কুমার ও তাঁর ব্যক্তিগত জীবনকে ইঙ্গিত করছে? যদিও কোমল কোনও নাম উল্লেখ করেননি, তাঁর মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। গোবিন্দা এবং কোমলরানির সম্পর্কের গুঞ্জন অবশ্য নতুন নয়। তবে ষাটোর্ধ্ব অভিনেতার কামব্যাক ছবি ‘রূপা’-কে ঘিরে প্রচারের আবহে তাঁদের একসঙ্গে উপস্থিতি এবং কোমলের সিঁথিতে সিঁদুর—সব মিলিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে এই জুটি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক