২৯ বছর বয়সি তরুণী এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে ঘনিষ্ঠ হয়ে পড়েন এক তরুণের সঙ্গে। একটি রাতই মিলিত হয়েছেন তাঁরা, এর পর যে যার রাস্তায়। এমনকি যৌনমিলনের পর গর্ভনিরোধক ব্যবহার করেছিলেন তরুণী কিন্তু তাতে কোনো কাজ হয়নি জা ঘটার তা ঘটেই গিয়েছে। সপ্তা দুই পর তরুণী জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এর পর পরীক্ষা করে দেখা যায় যমজ সন্তানের মা হতে চলেছেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমে নিজের জীবনের গল্প ভাগ করে নিয়েছেন স্কটল্যান্ডের বাসিন্দা হলি ফার্থ নামের ওই তরুণী। হলি জানিয়েছেন যে তাঁর যমজ সন্তানদের জৈবিক পিতা কেমন দেখতে সেকথাও আজ আর তিনি মনে করতে পারছেন না!
গত বছর, অর্থৎ ২০২৪ সালের জুলাই মাসে হলি ফার্থ একটি বিয়েবাড়ির অনুষ্ঠান গিয়েছিলেন। যেখানে এক অজ্ঞাত পুরুষের সঙ্গে পরিচয় হয় তাঁর। এর পর তাঁরা একসঙ্গে রাত কাটান। পরের দিন, গর্ভধারণ আটকাতে হলি একটি গর্ভনিরোধক বড়ি খেয়েনেন। সপ্তাহ দুই কাটতেই তিনি আবিষ্কার করেন যে মা হতে চলেছেন।
২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি হলি যমজ কন্যা সন্তানের জন্মদেন। যাদের নাম রাখেন শার্লট এবং রোজ। এর পর সন্তানদের সমস্ত দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছেন হলি। অস্বাভাবিক মনে হওয়া সত্ত্বেও হলি এই পরিস্থিতিকে আশীর্বাদ বলে মনে নিয়েছেন। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়োয় হাসি মুখে হলি বলেছেন, “লোকে জিজ্ঞাসা করে যে মেয়েরা তাঁদের বাবার মতো দেখতে কি না। আমি কেবল হেসে বলি যে আমি জানি না। কারণ আমি তাঁকে মাত্র এক বারই দেখে ছিলাম। সে সময় আমি এতটাই মদ্যপ ছিলাম যে আজ তাঁর মুখ মনে পড়ে না।”
হলি মা হওয়ার পরিকল্পনা করেন নি, কিন্তু এখন সন্তানদের ছাড়া জীবন কল্পনাও করতে পারেন না তিনি। হলি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁর সন্তানদের জৈবিক পিতা কোনোযোগাযোগ করেননি। তবে ভবিষ্যতে যদি তিনি তাঁর মেয়েদের সঙ্গে দেখা করতে চান তা হলে দেখা করতে পারবেন, হলির তরফ থেকে দরজা সর্বদাই খোলা থাকবে তাঁর জন্য।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.