Astro: জ্যোতিষ মতে অত্যান্ত ক্ষমতাবান ও প্রভাবশালী হন ৪ রাশি, আপনি ও কি এই দলে? মিলিয়ে নিন

জ্যোতিষ শাস্ত্র মতে মোট ১২টি রাশির উল্লেখ আছে ও তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। এবং প্রত্যেকটি রাশিরই নিজস্ব গ্রহ অধিপতিও থাকে। তবে প্রত্যেকটি রাশির গ্রহ অধিপতি আলাদা হওয়ার কারণেই জাতক-জাতিকাদের মানসিক প্রতিক্রিয়াও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্র মতে এমন ৪টি রাশির উল্লেখ রয়েছে যে তাদের নিজেদের প্রতি অঘাত আত্মবিশ্বাস থাকে, এবং তাদের মধ্যে প্রচন্ড রাগ,জেদ থাকে ও অত্যান্ত প্রভাবশালীও হয়ে থাকেন তারা। তাহলে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক-জাতিকারা পড়ছে এই দলের মধ্যে।

মেষ রাশি

– জ্যোতিষ শাস্ত্র অনুসারে মেষ রাশির জাতক-জাতি কারা সহজেই কাউকে বিশ্বাস করেন না। এরা নিজেদের প্রতি খুবই আত্মবিশ্বাসী হয়ে থাকেন। এবং এরা অন্যের উপরে নির্ভরশীল না হয়ে নিজেদের চেষ্টায় সাফল্য অর্জন করার চেষ্টা করে থাকেন। মেষ রাশির জাতক-জাতিকাদের মধ্যে প্রাণশক্তি থাকে প্রচুর পরিমাণে।

বৃশ্চিক রাশি

– বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা প্রচন্ড রাগী ও জেদি স্বভাবের হয়ে থাকেন। এদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে সহজেই তাকে ছেড়ে দেন না। আবার যদি কেউ ভালো ব্যবহার করে তার সঙ্গেও এরা খুবই ভালো ব্যবহার করে থাকেন, কারণ এরা সৎ প্রকৃতির হয়ে থাকেন। আবার ভবিষ্যতে কি হতে পারে সেই ব্যাপারে আগে থেকেই বেশ কিছুটা অনুমান করে নেওয়ার বিশেষ গুণ রয়েছে এদের মধ্যে।

কুম্ভ রাশি

– কুম্ভ রাশির জাতক জাতিকারা খুবই রাগী এবং জেদি স্বভাবের হয়ে থাকেন। এরা নিজেদের প্রতি খুবই আত্মবিশ্বাসী হয়ে থাকেন। এরা যেকোনো বিষয়ে রায় দেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নেন। বেশিরভাগ ক্ষেত্রে এরা নিজের মতামতকে প্রাধান্যতা দিয়ে থাকে এবং এরা চাই যে নিজেদের মতামতকেই সবাই যেন সম্মতি দেন।

মকর রাশি

– মকর রাশির জাতক-জাতিকাদের বিরুদ্ধে কেউ কোন কথা বলুক বা কোন কাজ করুক সেটা এরা একেবারেই পছন্দ করেন না। এরা খুবই বুদ্ধিমান হয়ে থাকেন কোন সমস্যা হলে এদের চিন্তাভাবনার দ্বারা তার সমাধান করে থাকেন। সর্বদা নিজের স্থানকেই আগে রাখতে চান। তবে এরা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিও হয়ে থাকেন।

আরও পড়ুন :Astro: মার্চে মার্গী গুরু বৃহস্পতি, ৫ রাশির জীবনে সাফল্যের জোয়ার

প্রশ্ন উত্তর

1. মেষ রাশির জাতক-জাতিকারা কেন এত আত্মবিশ্বাসী হন?
মেষ রাশির অধিপতি গ্রহ হলো Mars (মঙ্গল)। মঙ্গল শক্তি, সাহস ও নেতৃত্বের প্রতীক। এই কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের মধ্যে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস ও উদ্যম বেশি দেখা যায়।
2. বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কেন জেদি ও রাগী স্বভাবের হন?
বৃশ্চিক রাশির সঙ্গেও মঙ্গলের প্রভাব জড়িত (প্রাচীন জ্যোতিষ মতে)। ফলে এদের মধ্যে তীব্র আবেগ, গভীরতা ও প্রতিশোধপরায়ণ মনোভাব দেখা যায়। তবে তারা খুব বিশ্বস্তও হন।
3. কুম্ভ রাশির মানুষরা কেন নিজের মতামতকে বেশি গুরুত্ব দেন?
কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলো Saturn (শনি)। শনি শৃঙ্খলা, ন্যায় ও বিশ্লেষণধর্মী চিন্তার প্রতীক। তাই কুম্ভ রাশির মানুষরা যুক্তি ও নিজস্ব চিন্তাধারাকে প্রাধান্য দেন।
4. মকর রাশির জাতক-জাতিকারা কেন এত প্রভাবশালী হন?
মকর রাশির অধিপতিও শনি। শনি অধ্যবসায়, পরিশ্রম ও বাস্তববাদিতার প্রতীক। ফলে মকর রাশির মানুষরা ধৈর্য ও কৌশল দিয়ে নিজেদের অবস্থান শক্ত করে তোলেন।
5. এই চারটি রাশির মধ্যে নেতৃত্বগুণ কার বেশি?
মেষ ও মকর রাশির মধ্যে নেতৃত্বগুণ বেশি লক্ষ্য করা যায়। মেষ সাহসিকতার মাধ্যমে নেতৃত্ব দেন, আর মকর কৌশল ও পরিকল্পনার মাধ্যমে নেতৃত্ব দেন।
6. এদের রাগ কি সবসময় নেতিবাচক প্রভাব ফেলে?
সব সময় নয়। অনেক ক্ষেত্রে তাদের রাগ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি জোগায়। তবে নিয়ন্ত্রণহীন রাগ সম্পর্কের ক্ষতি করতে পারে।
7. শুধুমাত্র রাশির ওপর ভিত্তি করে কি ব্যক্তিত্ব নির্ধারণ করা যায়?
না। জ্যোতিষ মতে জন্মছকের অন্যান্য গ্রহ, লগ্ন ও নক্ষত্রও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধুমাত্র সূর্যরাশির ভিত্তিতে সম্পূর্ণ ব্যক্তিত্ব বিচার করা সঠিক নয়।

আরও পড়ুন:Astro : হেঁশেলের সামান্য উপাদানেই বদলাবে ভাগ্য! অর্থকষ্ট ও অনিদ্রা দূর করার সহজ টোটকা

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক