Lifestyle : নগ্ন ছবি দেখতেও বয়সের প্রমাণ! বড় সিদ্ধান্তে অ্যাপেল-গুগল, বিশ্বজুড়ে তর্ক

অনলাইন দুনিয়ায় শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা আরও জোরদার করতে বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছে টেক জায়ান্ট অ্যাপেল ও গুগল। ব্রিটেন সরকারের উদ্যোগে খুব শীঘ্রই আইওএস এবং অ্যান্ড্রয়েড—উভয় প্ল্যাটফর্মেই নগ্ন বা আপত্তিকর ছবি ও কনটেন্ট দেখার আগে বয়সের প্রমাণ দিতে হতে পারে বলে খবর।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই নিয়ম কার্যকর হলে কোনও ব্যবহারকারী যদি অশ্লীল বা নগ্ন ছবি দেখতে চান, তাহলে তাঁকে প্রথমে প্রমাণ করতে হবে তিনি প্রাপ্তবয়স্ক কি না। ব্রিটেন প্রশাসনের প্রস্তাব অনুযায়ী, বয়স যাচাইয়ের জন্য বায়োমেট্রিক সাপোর্ট অথবা সরকারি পরিচয়পত্র ব্যবহার করা হতে পারে। সমস্ত দিক বিচার করে বয়স প্রমাণের ক্ষেত্রে নির্দিষ্ট ও একক নিয়ম চালু করার পরিকল্পনা রয়েছে।

প্রাথমিকভাবে এই ব্যবস্থা শুধু স্মার্টফোনের ক্ষেত্রেই কার্যকর করা হবে। তবে ধাপে ধাপে ভবিষ্যতে ডেস্কটপ ও ল্যাপটপ পিসির ক্ষেত্রেও একই নিয়ম লাগু করার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। সরকারের লক্ষ্য, অনলাইন প্ল্যাটফর্মে নারী ও কিশোরীদের বিরুদ্ধে হিংসা, যৌন হেনস্তা এবং ক্ষতিকর কনটেন্টের প্রভাব যতটা সম্ভব কমানো।

উল্লেখযোগ্য বিষয় হল, অ্যাপেল ও গুগল আগেও অশালীন কনটেন্ট নিয়ন্ত্রণে বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছে। তবে ব্রিটেন সরকার চাইছে, বিষয়টি আরও কঠোর ও সার্বিকভাবে কার্যকর হোক। ফলে এই নতুন নিয়ম কার্যকর করা দুই সংস্থার কাছে একটি বড় প্রযুক্তিগত ও নীতিগত চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, শুধু অ্যাপেল ও গুগল নয়—হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাটের মতো জনপ্রিয় সোশাল মিডিয়া ও মেসেজিং প্ল্যাটফর্মগুলিও যদি এই উদ্যোগে শামিল হয়, তাহলে অনলাইন দুনিয়ায় অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন
Lifestyle: বিছানায় সঙ্গীকে সুখ দিতে চান? রসুনের সাথে খান এক চামচ

এদিকে, এর আগেই বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৬ বছর বয়সিদের জন্য সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। ১০ ডিসেম্বর থেকে সেই আইন কার্যকর হয়েছে। টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে কড়াকড়ি থাকলেও ইউটিউব কিডসের মতো মাধ্যমকে ছাড় দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে অস্ট্রেলিয়ায় ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে এবং নিউ সাউথ ওয়েলসের কিশোর-কিশোরীরা ইতিমধ্যেই আইনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে।

আরও পড়ুন
Lifestyle : শিশু জন্মেই কেন কাঁদে? কান্নার নেপথ্যে মস্তিষ্ক, ফুসফুস ও জীবনের প্রথম লড়াই

এই সব ঘটনার প্রেক্ষিতে বিশ্বজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে—অনলাইন স্বাধীনতা বনাম নিরাপত্তা। বিশেষজ্ঞ মহলের ধারণা, অদূর ভবিষ্যতে আরও অনেক দেশই শিশু ও কিশোরদের সুরক্ষায় এই ধরনের কঠোর পদক্ষেপের পথে হাঁটতে পারে।

আরও পড়ুন
Lifestyle : শিশুর ত্বকের যত্নে ভয়ংকর ৭ ভুল: আজই সাবধান না হলে ক্ষতি দীর্ঘমেয়াদি

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক