গত বৃহস্পতিবার ৮২ বছরে পদার্পণ করলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। আর এই শুভক্ষণে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন। বর্তমানে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্কে টানাপোড়েন চললেও তিনি তার জ্ঞান থেকে পিছু হটেননি তা যেনো আরও একবার প্রমাণ করে দিলেন। যেকোনো অনুষ্ঠানে আলাদাভাবে যোগদান করা কিংবা মিডিয়ার সামনে আলাদাভাবে বচ্চন পরিবারের থেকে নিজেকে সামনে আনতে দেখা যাচ্ছে ঐশ্বর্যকে।
তবে কি তাদের পরিবারে ভাঙন ধরে গিয়েছে? এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে সেইসময় শ্বশুর মশাইয়ের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেলো ঐশ্বর্যকে। যদিও সেই লেখা পড়ে অনেকেই বলছেন সেটি অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যার লেখা। সঙ্গে দাদুর সঙ্গে নাতনির একটি ছবিও রয়েছে। গত ১১ই অক্টোবর ইনস্টাগ্রামে ঐশ্বর্য লেখেন, “শুভ জন্মদিন পা-দাদাজি, ঈশ্বর সর্বদা মঙ্গল করুন।”
সঙ্গে একটি ফুলের তোড়া, কেক ও লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেছেন তিনি। আর সেই পোস্ট ভাইরাল হতে সময় নেয়নি। লেখার সঙ্গে একটি ছবিও পোস্ট করতে দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে আরাধ্যা ও অমিতাভকে একসঙ্গে। একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন। তবে নেটিজেনদের মতে, ওই পোস্টটি করেছে বচ্চনের নাতনি আরাধ্যা। দাদু ও নাতনির যে ভালোবাসা তা যেনো ফুটে উঠেছে।
যদিও সোশ্যাল মিডিয়ায় বিশেষ সক্রিয় থাকেন না ঐশ্বর্য। তিনি শেষ পোস্ট করেছিলেন ২৮শে মে। এর আগে ২৪শে মে নিজের মায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করে নিয়েছিলেন ঐশ্বর্য। পরিবারের সকলের সঙ্গে ছবি ভাগ করে নিতে দেখা গিয়েছিল। আর তাই অনেকেই সেখানে লিখেছেন, ““আমরা আপনাকেও দেখতে চাই। নিজের ছবিও আপলোড করুন দয়া করে।”
আবার কেউ লিখেছেন, “দয়া করে নিয়মিত সমাজমাধ্যমে আসুন, আমরা আপনাকে চাই।” এরই মাঝে অভিষেক ও ঐশ্বর্যর বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। আপাতত ঐশ্বর্য ও অভিষেক একই ছাদের তলায় থাকছেন না বলেই শোনা গিয়েছে
তবে তাদের সম্পর্কের ভবিষ্যত সম্পর্কে অনেকেই সন্দিহান।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.