ছোটপর্দার জনপ্রিয় মুখ উদয় প্রতাপ সিং এখন ‘রায়ান’ নামেই বেশি পরিচিত, জি বাংলার ধারাবাহিক পরিণীতা-র সুবাদে। পার্শ্ব চরিত্র থেকে প্রধান চরিত্রে উঠে আসা উদয় এখন দর্শকের প্রিয় মুখ। ব্যক্তিগত জীবনেও তিনি বেশ সুখী। বছর দুয়েক আগে অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন এই অভিনেতা।
দাম্পত্য জীবনে বেশ কিছু সময় পেরিয়ে গেলেও এক কাজ নাকি এতদিন করেননি তাঁরা—একসঙ্গে পোশাকে ‘টুইনিং’। অবশেষে দীপাবলিতে সেই ইচ্ছেটাই পূরণ করলেন তারা।
অনামিকা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আদুরে একটি ছবি। কালো সালোয়ার কামিজে অনামিকা আর কালো কুর্তা-পাজামায় উদয়—দুজনেই রঙ মিলিয়ে দীপাবলির মেজাজে। ক্যাপশনে অনামিকা লিখেছেন, “দিওয়ালি ২০২৫, পাঁচ বছরে প্রথমবার আমরা টুইনিং করছি।”
ছবির কমেন্টে উদয় লিখেছেন, “ইয়ে” — তাতেই স্পষ্ট তাঁর উচ্ছ্বাস। অনামিকা-উদয়ের এই ভালোবাসায় ভরা ছবিতে মুগ্ধ তাঁদের ভক্তরাও। কেউ প্রশংসা করেছেন জুটির রোম্যান্স, কেউ আবার অনামিকাকে আবার লিড চরিত্রে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন। এখানে আকাশ নীল ধারাবাহিকের পর থেকে তাঁকে কেন্দ্রীয় চরিত্রে খুব একটা দেখা যায়নি।
দীপাবলির এই ঝলমলে মুহূর্তে অনামিকা ও উদয়ের ভালোবাসায় ভরা পোস্টে রোম্যান্সের আলোয় ভরে উঠল সোশ্যাল মিডিয়া।
বিনোদন
সুখবর! তৃতীয়বার পুত্রসন্তানের বাবা হলেন আরফিন রুমি
#UdayPratapSingh #AnamikaChakraborty #Parineeta #ZeeBangla #BengaliTelevision #Diwali2025 #CelebrityCouple #TwinStyle #TollywoodNews

Hello, I am BB. I have been working in blogging for more than four years.