জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক আরফিন রুমি তৃতীয়বারের মতো পুত্রসন্তানের বাবা হয়েছেন। বুধবার নিউইয়র্ক সময় সকাল সাড়ে সাতটায় যুক্তরাষ্ট্রে তাঁর স্ত্রী কামরুন নেসা এক পুত্রসন্তানের জন্ম দেন। খবরটি নিজেই নিশ্চিত করেছেন রুমি।
তিনি জানান, নবজাতকের নাম রাখা হয়েছে কিয়ান আরফিন আরহান। রুমি বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত। মা ও ছেলে দুজনেই ভালো আছে। সবার কাছে দোয়া চাই আমার ছোট্ট কিয়ানের জন্য।”
রুমি ও কামরুন নেসা দম্পতির এর আগে আরও এক পুত্রসন্তান রয়েছে। এর আগে রুমি লামিয়া ইসলামকে বিয়ে করেছিলেন, সেই সংসারেও একটি পুত্রসন্তান রয়েছে। তৃতীয় সন্তানের আগমনে রুমি পরিবারে এখন আনন্দের জোয়ার।
এদিকে সংগীতচর্চায়ও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। মঙ্গলবার তিনি এফডিসিতে নতুন গান ‘প্রেমের রেডিও’-এর ভিডিওচিত্রের শুটিং শেষ করেছেন। গানটির কথা লিখেছেন সাগর, সুর ও সংগীত পরিচালনা করেছেন ফরহাদ। সিডি চয়েজের ব্যানারে প্রকাশিতব্য এই গানে রুমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন স্বর্ণা।
বিনোদন
Jaya Ahsan: জয়া এহসানের সৌন্দর্য ও বয়সের কটাক্ষে জবাব
#ArfinRumi #BabyBoy #BanglaMusic #CelebrityNews #KianArfinArhan #NewYork #BangladeshEntertainment

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.