Angana: আরো একবার শাড়িতে উষ্ণতা বাড়িয়ে তুললেন জনপ্রিয় অভিনেত্রী অঙ্গনা রায় (Angana)। বারবার তিনি এটাই বুঝিয়ে দিচ্ছেন কতটা সাহসী হয়ে উঠছেন ক্রমাগত। কারণ, কোনো রকম খোলামেলা পোশাক পরতে দুবার ভাবতে হয় না তাকে। আত্মবিশ্বাসের সাথে সেটি পরে নিজেকে তুলে ধরেন সকলের সামনে।
সেরকমই এবার একটি হালকা কমলা রঙের একটি শাড়িতে তাকে দেখা গিয়েছে। তবে সেটি অন্যদের থেকে অনেকটাই আলাদা। যে ব্লাউজটা তিনি পরেছেন সেটা করসেট হলেও তাতে বিভিন্ন রংচঙে মণিমুক্তো বসানো। ফলস্বরূপ সেটা তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছিল।
এবং তিনি যে কায়দায় আঁচলটি নিয়েছেন তাতে আরো বেশি স্পষ্ট হয়েছে তার শরীরের বিভিন্ন অংশ। এক কথায় বলতে গেলে তিনি উষ্ণতা বাড়িয়ে তুলেছিলেন বহুমাত্রায়। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ফিসফিসের আবরণে মোড়া, গোপন রহস্যের মতো আলোকিত।’
যা দেখার পর প্রত্যেকের মুখে একটাই কথা গ্রীষ্মের দাবদাহে উষ্ণতা বাড়িয়ে তুলেছেন আর খানিকটা। কারণ, এতটাই আবেদন ছড়িয়েছেন এই ছবিগুলোর মাধ্যমে। তাইতো নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সেগুলি। প্রত্যেকে প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন তাদের প্রিয় অভিনেত্রীকে। উল্লেখ্য, ধারাবাহিকের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন তিনি।
তবে নিজের দক্ষ অভিনয়ের মাধ্যমে তিনি জায়গা করে নিয়েছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। ইতিমধ্যে একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে ‘কুহেলি’, ‘পবিত্র পাপী’, ‘শ্রীকান্ত’ ইত্যাদি। প্রত্যেকটিতে তার কাজ বেশ পছন্দ করেছেন সকলে। আর বর্তমানে সাহসী ছবিগুলির মাধ্যমে চর্চায় উঠে আসছেন অহরহ।

Sudeshna has been writing entertainment reports since 2021.