Anirban: দীর্ঘ সময় পর আদর্শ বাঙালি সাজে দেখা গেল টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban)। আমরা সকলেই জানি, এই অভিনেতাকে নিয়ে উত্তেজনার শেষ নেই অনুরাগীদের মনে। বিশেষ করে মহিলা অনুরাগীরা তাঁর জন্য রীতিমতো পাগল; এবার সেরকমই একটি আকর্ষণীয় লুকে ধরা দিয়েছেন তিনি।
তাঁকে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে অন্যান্য জায়গায় বাঙালি সাজে দেখা যায়। এবারও একটি ফটোশ্যুটে অংশগ্রহণ করেছেন অভিনেতা। যদিও সচরাচর তাঁকে এমন ফটোশ্যুট করতে দেখা যায় না, তবে এবার সেই ছবি দেখে মুগ্ধ ভক্তরা। ছবিতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন তিনি।
পরনে সাদা রঙের পাজামা-পাঞ্জাবি এবং চোখে চশমা; আদর্শ বাঙালি যুবক হিসেবে ধরা দিয়েছেন তিনি। সাথে ক্যাপশনে জুড়ে দিয়েছেন বেশ কয়েকটি লাইন। লিখেছেন, ‘ওই ফুলমালা দিল শুধু জ্বালা, ধুলায় সে যাক ঝরে যাক না; এই ভাঙা বাঁশি ভোলে যদি হাসি, ব্যথায় সে থাক ভরে থাক না; জানি ফাগুন আমায় ভালোবাসে না।’
তাঁকে এই সাজে দেখার পর মুগ্ধ সকলে। প্রত্যেকেই কমেন্ট বক্স ভরিয়ে তুলেছেন প্রশংসায়। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা, দারুণ লাগছে অভিনেতাকে দেখতে। আসলে, অন্যান্য সময় যতই তিনি ওয়েস্টার্ন পোশাকে ধরা দেন না কেন, এই বাঙালি পোশাকে তাঁকে অসাধারণ লাগছিল দেখতে।
তাঁর হাসিতে রীতিমতো ঘায়েল ভক্তরা। উল্লেখযোগ্য যে, কেরিয়ারের শুরুটা থিয়েটার দিয়ে হয়েছিল অভিনেতার। এরপর ধীরে ধীরে তিনি টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেন। শেষবার তাঁকে দেখা গিয়েছে ‘রঘু ডাকাত’ সিনেমায়। এছাড়াও একটি মিউজিক ব্যান্ডের মুখ্য শিল্পী হিসেবে কাজ করছেন তিনি।
#Anirban

Hello, I am SB. I have been working in blogging for more than five years.