Gourab Tapadar: তিনি ‘প্রেতকথা’ খ্যাত গৌরব তপাদার (Gourab)। তিনি জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার। সোশ্যাল মিডিয়ায় তার গলার জাদুতে মুগ্ধ লক্ষ লক্ষ শ্রোতারা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তার আসল বিকৃত রূপ। আইনি বিয়ের পরেও তিনি প্রাক্তন প্রেমিকাকে ঝুড়ি ঝুড়ি প্রেমের বার্তা পাঠিয়েছিলেন।
এবং শেষে সবটা সামাল দিতে যুক্তি দেন তিনি মদ খেয়ে এসব কথা বলে ফেলেছেন। এমনকি তার এই কাণ্ডের কোনরকম প্রতিবাদ না করে বরং তার পাশেই থাকছেন স্ত্রী প্রিয়াঙ্কা তপাদার। ঘটনার সূত্রপাত তাকে ঘিরেই। সোশ্যাল মিডিয়ায় লম্বা-চওড়া বার্তা লিখেছিলেন প্রিয়াঙ্কা। স্বামীর মুগ্ধতায় রীতিমতো পঞ্চমুখ হয়ে উঠেছিলেন তিনি।
তবে সেখানে হালকা খোঁচা দিয়েছিলেন গৌরবের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা দে’কে। তিনি অভিযোগ তোলেন গৌরব যখন কেরিয়ার গড়ার লড়াই করছিলেন তখন নাকি তাকে কোনরকম সহযোগিতা করেননি অঙ্কিতা। নাম না করে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে এই বিস্ফোরক বার্তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
এরপরে মুখ খোলেন অঙ্কিতা। যেখানে তিনি বিভিন্ন ভয়েস মেসেজ এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট তুলে ধরেন। তাকে গৌরব প্রথম স্ত্রী বলে উল্লেখ করেন, এমনকি প্রিয়াঙ্কাকে আখ্যা দেন দ্বিতীয় সংসার নামে। শুধু তাই নয় তিনি এও বলেন তাদের প্রেমটা পরিণতি পায়নি বলে কোনো আফসোস নেই তার বরং এভাবেই তাদের প্রেম অমর হয়ে গিয়েছে।
এরপর থেকেই একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি চলতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এমনকি গৌরব ও প্রিয়াঙ্কা বিষয়টিকে এতটা সাধারণ ও হালকাভাবে দেখানোর চেষ্টা করেন যেন কিছুই হয়নি। তবে অন্যান্যরা কিন্তু ঘটনার গুরুত্ব বুঝে তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন। এক কথায় বলতে গেলে গৌরবের অন্ধকার দিকটা প্রকাশ্যে এসেছে অঙ্কিতার মাধ্যমে।

Sudeshna has been writing entertainment reports since 2021.