বাগেশ্বর বাবা-কাণ্ডে বিস্ফোরক অরিত্র, ‘বাঙালি বিরোধী সরকারি নির্দেশকে অস্বীকার করতে হবে’

দুর্গাপুজোর আগে বাগেশ্বর ধাম সরকারের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার মন্তব্য ঘিরে বাংলায় বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। বাঙালির খাদ্যাভ্যাস এবং দুর্গাপুজোর সময়ে আমিষ খাবার নিয়ে তাঁর বক্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এবার সেই বিতর্কে সরব হলেন অভিনেতা অরিত্র দত্ত বণিক। বাগেশ্বর বাবার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রতিবাদকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ করা হচ্ছে—এমন অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিত্র বাঙালির খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও পুজোর আচার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। একইসঙ্গে সরকারের প্রশাসনিক নির্দেশ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অরিত্র লেখেন, বাঙালির খাদ্যাভ্যাস ও পুজো-আচার নিয়ে মন্তব্য করার পর বাগেশ্বর বাবার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাঁর ছবি পোড়ানোর ঘটনায় বিক্ষোভকারীদের ধরপাকড় করা হচ্ছে। এরপরই তিনি মন্তব্য করেন, বাংলায় দাঁড়িয়ে এই ‘বাঙালি বিরোধী সরকারি নির্দেশ’ অস্বীকার করা উচিত।

নিজের পোস্টে আরও কড়া ভাষায় অরিত্র দাবি করেন, যে সরকার জাতি হিসেবে তাঁর আবেগ ও জাত্যাভিমানে আঘাত করে, সেই সরকারের আইন বা প্রশাসনিক নির্দেশ একজন নাগরিক হিসেবে তিনি মানেন না।

তবে অভিনেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে পাল্টা প্রতিক্রিয়া। নেটিজেনদের একাংশ তাঁর পোস্টের সমালোচনা করেছেন। কেউ তাঁকে রাজনৈতিকভাবে বিদ্রুপ করেছেন, আবার কেউ তাঁর বক্তব্যকে ধর্মীয় ভাবাবেগের সঙ্গে যুক্ত করে আক্রমণ করেছেন। বামপন্থী মনোভাবের অভিযোগ তুলে ‘মাকু’ বলেও কটাক্ষ করা হয়েছে তাঁকে। অন্যদিকে, কেউ কেউ তাঁকে ‘চটিচাটা’ বলেও ট্রোল করেছেন।

আরও পড়ুন,
Bigg Boss Bangla: সকালে ‘আমাকে ছোঁবে না’, রাতেই রাজবীরের হাত ধরে নন্দিনী! ভাইরাল নতুন সমীকরণ

বাগেশ্বর বাবার বক্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত দুর্গাপুজোর সময়ে বাঙালিদের আমিষ খাবার খাওয়া নিয়ে তাঁর মন্তব্য থেকে। তিনি দাবি করেছিলেন, দুর্গাপুজোর সময়ে যাঁরা আমিষ খান, তাঁরা ‘পাষণ্ড’। পুজোর প্যান্ডেলের পিছনে নোংরা খাবার খাওয়া হয় বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি, হিন্দু বাঙালিদের পুজোর সময়ে মাছ-মাংস-ডিম না খাওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন,
শ্যামৌপ্তির দেখা নেই, রণজয়ের ‘ঘুণ গাঁও’-এর প্রিমিয়ারে হাজির পর্দার স্ত্রী অভিকা

বাগেশ্বর বাবার এই বক্তব্যের পর থেকেই প্রশ্ন উঠেছে—দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকা বাঙালির দীর্ঘদিনের খাদ্যসংস্কৃতি নিয়ে বাইরের কেউ নির্দেশ দিতে পারেন কি না। সেই বিতর্কের মধ্যেই এবার অরিত্র দত্ত বণিকের বিস্ফোরক পোস্ট নতুন করে রাজনৈতিক ও সামাজিক আলোচনার জন্ম দিয়েছে। বাঙালির খাদ্যাভ্যাস, ধর্মীয় আচার, সাংস্কৃতিক পরিচয় এবং প্রশাসনের ভূমিকা—সব মিলিয়ে বাগেশ্বর বাবা-কাণ্ডে বিতর্ক যে এখনই থামছে না, অরিত্রর মন্তব্যের পর তা আরও স্পষ্ট।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক