অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে বড় পর্দায় মুক্তি পেয়েছে রণজয় বিষ্ণু ও অনিন্দিতা বসু অভিনীত ছবি ‘ঘুণ গাঁও’। ছবির মুক্তির আগে বেশ কিছুদিন ধরে জোরকদমে চলেছে প্রচার। তবে প্রচারের সময় রণজয়ের পাশে সেভাবে দেখা যায়নি তাঁর বাস্তব জীবনের স্ত্রী শ্যামৌপ্তি মুদলি। এমনকি ছবির প্রিমিয়ারেও অভিনেত্রীর উপস্থিতি চোখে পড়েনি।
অন্যদিকে, রণজয়ের ছবির প্রিমিয়ারে দেখা গেল তাঁর পর্দার স্ত্রী অভিকা মালাকারকে। নীল শাড়িতে সেজে বন্ধুর ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন অভিকা। শুধু অভিকাই নন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণজয়ের অন-স্ক্রিন বাবার চরিত্রে অভিনয় করা অনিমেষও।
রণজয়ের ছবির প্রিমিয়ারে শ্যামৌপ্তির অনুপস্থিতি এবং অভিকার উপস্থিতি স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। রণজয় ও শ্যামৌপ্তির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা রয়েছে। যদিও তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে দু’জনেই প্রকাশ্যে খুব বেশি কথা বলতে চাননি।
অন্যদিকে, অভিকা মালাকারকে ঘিরেও রণজয়ের সঙ্গে সম্পর্কের নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে এই ধরনের জল্পনাকে বরাবরই উড়িয়ে দিয়েছেন রণজয়। তাঁর দাবি, অভিকা তাঁর শুধুই ভালো বন্ধু এবং ভালো সহকর্মী। পর্দায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করার জন্য যে ধরনের ঘনিষ্ঠতা ও বোঝাপড়া প্রয়োজন, তাঁরা সেটুকুই বজায় রাখেন। তাঁদের সম্পর্ককে অন্যভাবে ব্যাখ্যা করা হলে তা নিয়ে তাঁর কিছু করার নেই বলেও জানিয়েছেন অভিনেতা।
কী রয়েছে ‘ঘুণ গাঁও’-এ?
সৌম্য রায় চৌধুরীর পরিচালনায় তৈরি হয়েছে ‘ঘুণ গাঁও’। এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা গিয়েছে রণজয় বিষ্ণু ও অনিন্দিতা বসুকে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শঙ্কর দেবনাথ, রোহিনী চট্টোপাধ্যায়, সৌম্য মজুমদার, শুভ বিশ্বাস-সহ আরও অনেকে। ছবির চিত্রনাট্যও লিখেছেন পরিচালক সৌম্য রায় চৌধুরী।
আরও পড়ুন,
Bigg Boss Bangla: সকালে ‘আমাকে ছোঁবে না’, রাতেই রাজবীরের হাত ধরে নন্দিনী! ভাইরাল নতুন সমীকরণ
সিনে ক্রেজি এন্টারটেইনমেন্টস প্রযোজিত এই ছবির প্রযোজক হীরালাল রাওয়ানি, আমন চৌরাশিয়া এবং পার্থ সরকার। ‘ঘুণ গাঁও’-এর অন্ধকার ও রহস্যময় আবহকে আরও গভীর করেছে ছবির সঙ্গীত। টুনাই ও দেবাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় এবং প্রমিত ঘোষের কথায় ছবির গানগুলিতে কণ্ঠ দিয়েছেন সুনিধি চৌহান, তিমির বিশ্বাস, সায়ন্তনী ঘোষ এবং সৃষ্টি রাওয়ানি।
আরও পড়ুন,
‘প্লে-বয় টাইপ, প্রতারক…’, ৫ মাসেই ভাঙল বিয়ে! বাদশাকে নিশানা করে বিস্ফোরক ইশা রিখি
ছবির গল্পে থাকা আবেগ, রহস্য এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে আরও জোরালো করে তুলতে সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আর মুক্তির পর রণজয়-অনিন্দিতার জুটির পাশাপাশি ছবির প্রিমিয়ারে অভিকার উপস্থিতি নিয়েও শুরু হয়েছে নতুন করে আলোচনা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.