বালুচিস্তান পাকিস্তানের অংশ নয় তারা স্বাধীন! এমনকি বালুচিস্তান নাকি কখনোই পাকিস্তানের অংশ ছিল না, এমনটাই দাবী করেছেন বালুচ নেতা মীর ইয়ার বালুচ। সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেলে একাধিক পোস্ট করেছেন এই বিষয়ে। যার ফলে সোশ্যাল মিডিয়া রীতিমতো সরগরম হয়ে উঠেছে।
তিনি তার পোস্টে দাবী করেন বালুচিস্তান আসলে কখনোই পাকিস্তানের অংশ ছিল না। পাকিস্তান সরকার কয়েক দশক ধরে বিমান হামলা, গণহত্যা ইত্যাদির মাধ্যমে বালুচিস্তানকে শোষণ করে এসেছে। তাই তিনি ভারতীয় সোশ্যাল মিডিয়াবাসীকে বালুচিস্তানিদের পাকিস্তানের মানুষ বলে উল্লেখ না করার অনুরোধ জানিয়েছেন।
তাকে যখন স্বাধীনতা সম্পর্কে প্রশ্ন করা হয় তখন তিনি একটি সাক্ষাৎকারের কথা মনে করিয়ে বলেন, ‘১৯৪৭ সালের ১১ই আগস্ট যখন ব্রিটিশরা উপমহাদেশ ছেড়ে যাচ্ছিল তখন আমরা নিজেদের স্বাধীন ঘোষণ করেছি।’ এরপরে তিনি ভারতীয়দের উদ্দেশ্যে আরেকটি পোস্ট করেন।
লেখেন, ‘প্রিয় ভারতীয় দেশপ্রেমিক মিডিয়া, ইউটিউবের বন্ধুরা এবং যারা ভারতকে রক্ষা করার জন্য লড়াই করছেন সেই সব বুদ্ধিজীবীদের অনুরোধ করছি বালুচিস্তানের মানুষদের পাকিস্তানের মানুষ বলে সম্বোধন করবেন না। পাকিস্তানের মানুষ হলো তারা যারা কখনো বিমানের বোমা হামলা বা গণহত্যার মুখোমুখি হননি।’
অন্যদিকে তিনি আরো বলেন পহেলগাঁও সন্ত্রাস হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে সেখানে বালুচিস্তানের মানুষ ভারতের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। এমনকি তিনি আরো দাবী করেন চীন বরাবর পাকিস্তানকে সাহায্য করেছে, কিন্তু বালুচিস্তানের মানুষজন সর্বদাই ভারতের পাশে থাকবে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.