সাধারণত বেড়াল কুকুরকে আমরা মাছ মাংস খেতে দিয়ে থাকি কিন্তু জানেন কি এই ধরনের খাবার তাদের শরীরের জন্য কতটা ভয়ানক হতে পারে?
অনেকে আছেন যারা কিনা বেঁচে যাওয়া কাঁচা মাছ মাংস রাস্তার কুকুর বিড়ালকে খাইয়ে থাকেন, এটি কিন্তু কুকুর বেড়ালের জন্য খুবই অস্বাস্থ্যকর।কিছুদিন আগে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন কাঁচা মাছ অথবা মাংস পোষ্যদের জন্য ক্ষতিকারক। এতে পোষ্যদের শরীরে ব্যাকটেরিয়ার উদ্ভব হয়।
কাঁচা মাংস খেলে কুকুরের সালমোনেল্লা ও কোলাই ব্যাক্টেরিয়া আক্রমণ করে। শুধুমাত্র তাই নয় কাঁচা মাংস খেলে কুকুর বেড়ালের শরীরে ফিতা কৃমি হয়। কুকুরের দেহে এই সকল ব্যাকটেরিয়ার জন্য কুকুর বমি পায়খানা করতে করতে অসুস্থ হয়ে পড়বে।
শুধুমাত্র কুকুরেরই নয়, বিড়ালও যদি কাঁচা মাংস খায় তাহলে তার শরীরেও সালমোনেল্লা ব্যাক্টেরিয়ার উদ্ভব হবে, তারপর সেও বমি পায়খানা করবে। এবং সেই পোষ্যদের বমি তথা থেকে ব্যাকটেরিয়া ছড়িয়ে যেতে পারে মানুষের শরীরে। তাই আজ থেকে আর কুকুর বিড়ালকে ভুলেও কাঁচা মাছ মাংস খাওয়াবেন না।
পশু বিশেষজ্ঞ ডক্টর সবুজ রায় বলেন, পোষ্যকে সব সময় মাছ-মাংস ভালো করে সেদ্ধ করে খাওয়ানো উচিত, তাহলে আর ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটবে না। শুধু মাছ মাংসই নয় আপনি আপনার বাড়ির পোষ্যকে বিভিন্ন ধরনের ফলও খাওয়াতে পারেন।ধরুন কলা নাশপাতি আপেল আনারস শসা জাতীয় ফল খাওয়াবেন। তবে মিষ্টি জাতীয় ফল বা চকলেট না খাওয়ানোই শ্রেয়।
আরও পড়ুন,
*‘তুমি আমাকে চমক দাও’, কন্যা সারার বিশেষ মুহূর্তের ছবি পোস্ট নীলাঞ্জনার

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.