স্ত্রী-এর দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলায় বেঙ্গালুরুর যুবক অতুল সুভাষের অবসাদে আত্মঘাতী হওয়ার ঘটনা দেশ জুড়ে যখন তোলপাড় ফেলে দিয়েছে সেইসময় বেঙ্গালুরুর পুলিশের তরফে গ্রেফতার করা হলো অতুল সুভাষের স্ত্রী নিকিতা সিংহানিয়া, তার মা নিশা সিংহানিয়া ও তার ভাই অনুরাগ সিংহানিয়াকে। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় অতুল সুভাষ একটি দেড় ঘন্টার বিদায়ী ভিডিও ও ২৪ পাতার একটি সুইসাইড নোট রেখে আত্মঘাতী হন৷ সেই ২৪ পাতার ছত্রে ছত্রে তার স্ত্রী নিকিতাকে নিয়ে ভয়ঙ্কর সব অভিযোগ তিনি লিখেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে বেঙ্গালুরু পুলিশ। প্রথম তিন দিনের মধ্যে উত্তরপ্রদেশের জৌনপুরের বাসিন্দা নিকিতা ও তার পরিবারের লোকেদের বেঙ্গালুরুর মারাঠাহল্লি থানায় হাজিরা দিতে বলা হয়।
বেঙ্গালুরু পুলিশের একটি দল তদন্তের জন্য উত্তরপ্রদেশ পৌঁছায়। এদিকে গ্রেফতারি এড়াতে এবং আগাম জামিনের জন্য নিকিতারা এলাহাবাদ হাইকোর্টের দারস্থ হন। কিন্তু তাতেও কোনও ফল হয়নি। রবিবার নিকিতা ও তার মা এবং ভাইকে গ্রেফতার করা হয়েছে। আদালতে তাদের পেশ করার পর হেফাজতে নেবে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার নিজের ঘর থেকে নিথর দেহ উদ্ধার হয় বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মরত অতুল সুভাষের। আত্মহত্যার আগে তিনি প্রায় দেড় ঘন্টার একটি বিদায়ী ভিডিও ও ২৪ পাতার একটি সুইসাইড নোট লিখে রেখে যান। সেখানে প্রতিটি পাতায় তার স্ত্রী নিকিতাকে নিয়ে তার অভিযোগ স্পষ্ট হয়েছে।
অতুলের পরিবারের অভিযোগ, মামলা চলাকালীন টাকা আদায় করার জন্য মিথ্যা মামলা সাজিয়ে পণ চাওয়া, অস্বাভাবিক যৌনতা, বধূ নির্যাতন ও খুনের চেষ্টার মত গুরুতর অভিযোগ অতুলের বিরুদ্ধে আনেন তার স্ত্রী নিকিতা। এরপরই মামলা শুরু হয় অতুলের বিরুদ্ধে। অবশেষে সমস্ত ঘটনা প্রকাশ্যে আসার পর নিকিতা ও তার পরিবারকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.