Bhanupriya Bhooter Hotel: মুক্তি পেলো বহুপ্রতীক্ষিত সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’এর টিজার। যা ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।। আমরা সকলেই জানি বাংলা চলচ্চিত্র জগতে অলৌকিক ও রহস্যময় কাহিনী বরাবর আকর্ষণীয় দর্শকদের কাছে। সেরকমই একটি সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।
সিনেমাটি মূলত রহস্য, ভয় এবং কিছুটা হাস্যরসের সংমিশ্রণে নির্মিত। টিজার দেখে বোঝা যায় একটি জনমানবহীন হোটেলে গল্পের নায়ক-নায়িকা এবং একদল পর্যটক আশ্রয় নেয়। দীর্ঘদিন ধরে বিশ্বাস করা হতো সেখানে অশরীরীরা বাস করে। এরপর একে একে শুরু হতে থাকে অদ্ভুত সব কান্ডকারখানা।
সিনেমার মূল চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত প্রমুখ। তাদের জীবনে এক অভূতপূর্ব মোড় আসে এই হোটেলে পৌঁছে। সেখানে গিয়ে কী কী পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং শেষ পরিণতি কী হয় সেই নিয়েই এগোবে গল্প।
অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমাটি আসতে চলেছে ‘উইন্ডোজ প্রোডাকশন’এর হাত ধরে। এই প্রথম তারা কোন হরর কমেডি সিনেমা আনতে চলেছেন টলিউডে। যা তাদের কাছেও বেশ একটি চ্যালেঞ্জের বিষয়। সিনেমার বেশিরভাগ অংশই শ্যুট করা হয়েছে উত্তরবঙ্গে।
টিজার লঞ্চের পর বিভিন্ন মন্তব্য করেছেন দর্শকেরা। সিনেমার গল্প, সিনেমাটোগ্রাফি সবমিলিয়ে বেশ পছন্দ হয়েছে তাদের। বলা যায়, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ কেবল ভয় দেখানোর উদ্দেশ্যেই নির্মিত নয়, বরং এটি সাহসিকতা এবং সত্য অনুসন্ধানের এক টানটান গল্প। যারা রহস্য-রোমাঞ্চ পছন্দ করেন, তাদের জন্য এটি একটি উপভোগ্য চলচ্চিত্র।
আরও পড়ুন
Projapati 2: মুক্তি পেল ‘প্রজাপতি ২’-এর ট্রেলার: বাবা-ছেলের আবেগী গল্পে দেব-মিঠুন জুটি
#BhanupriyaBhooterHotel

Sudeshna has been writing entertainment reports since 2021.