শুরু হয়ে গিয়েছে এ বছরের পুজো, কিন্তু পুজোর আগে প্রয়াত অসমের ভূমিপুত্র জুবিন গার্গ। রাজ্যবাসী এখনও কাটিয়ে উঠতে পারেনি সেই শোক। এ বছর সেখানে দুর্গাপুজো কতটা পালিত হবে, তারও কোন ঠিক নেই। এই পরিস্থিতিতে বাড়ির পুজো ফেলে অসম ছুটছেন ভাস্বর চট্টোপাধ্যায়!
ভাস্বরের দেশের বাড়ি বাঁকুড়ায় নিষ্ঠার সঙ্গে প্রতি বছর দেবীর আরাধনা হয়। ভাস্বরের বাড়ির পুজোর এ বছর ৮১ বছর। বাবাকে নিয়ে প্রতি বছর সেখানে উপস্থিত থাকেন তিনি। তবে মাঝে মধ্যে দু’এক বছর ঘুরতে বেরিয়ে পড়েন। এ বছরও ঠিক তেমনি ঘুরতে বেড়িয়েছেন।
সূত্র মারফত খবর, এ বিষয়ে অভিনেতা জানিয়েছেন, দেশের বাড়িতে যেতে গেলে অনেকটা পথ গাড়িতে পাড়ি দিতে হয়। এছাড়া তাঁর বাবা এই ধকল আর নিতে পারছেন না। তিনি আরও জানিয়েছেন – তারা অনেক দিন বেড়াতে যাইনি। সেকারনে ঠিক করেছেন তারা অসম যাবেন। পাশাপাশি, মেঘালয়ের চেরাপুঞ্জি-সহ সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখবেন। তার পর কামাখ্যায় যাবেন বলেও জানিয়েন তিনি। এসবের পাশাপাশি তিনি এও জানিয়েছেন, অসম এখনও পর্যন্ত স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। এখন ওখানে প্রত্যেক ঘরে যেন সন্তান হারানোর শোক! এবছর এই অবস্থায় সেখানে কী দেবীর আরাধনা হবে কী হবেনা সেটা তিনি বুঝতে পারছেন না। তাই যত ক্ষণ না পর্যন্ত তিনি সেখানে পৌঁছোচ্ছেন, ততক্ষন কিছুই বলতে পারবেন না।
আরও পড়ুন,
Koel: বাড়ির ভাগ নিয়ে আদালতে ছোটাছুটি করে এবার পুজোয় মাতলেন ‘স্বার্থপর’ কোয়েল
উল্লেখ্য, পুজো শুরুতেই অসম ছুটেছেন ভাস্কর। প্রতি বছর পুজোয় নিয়ম করে ধুতি, পাঞ্জাবি পরেন। কিন্তু এ বছর সেই ছক ভেঙে শার্ট-ট্রাউজ়ার, গরম পোশাকে মোড়া থাকবেন, বদলে যাবে খাওয়া-দাওয়াও। এ বছর পাতে পুজোর ভোগ, রকমারি নিরামিষ রান্না, আর মিষ্টি এ সব নয় অসমের জনপ্রিয় খাবারে ভূরিভোজ সারবেন অভিনেতা ভাস্বর।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.