Bhojpuri: বর্তমানে হিন্দ, বাংলা, তামিল, তেলেগু ইন্ডাস্ট্রির মতন একটি জনপ্রিয় ইন্ডাস্ট্রি হলো ভোজপুরি ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় তারকা রয়েছেন যাদের রয়েছে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়িং। একের পর এক ছবিতে অভিনয় করেছেন তারা এবং কুড়িয়েছেন প্রশংসা। তেমনই ভোজপুরি ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় তারকা হলেন পবন সিং। তাকে চেনে না এমন কেউ নেই।
তার একটি নতুন ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। পবন সিং ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম বড় সুপারস্টার। তার যে ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সেখানে তার সঙ্গে দেখা গিয়েছে মোনালিসাকে। মোনালিসা বাংলার মেয়ে। তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে সেভাবে জায়গা করতে পারেননি। বাংলা ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
এরপর তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এবং সেখানে নাম করেন। মোনালিসার রয়েছে বিরাট ফ্যান ফলোয়িং। সম্প্রতি এহেন দুই জনপ্রিয় তারকার গানে সকলেই তাদের দেখে মুগ্ধ। তাদের সেই গানের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ চারিদিকে ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যে ভিডিওটি মিলিয়নের উপর ভিউজ এনে দিয়েছে।
ভারতের নানান প্রান্তের মানুষ ভিডিওটি দেখেছেন ও শুনেছেন। এই গানে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়ক পবন সিং অভিনয় করেছেন। তার প্রতিটি ছবি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। এবছরও তিনি বেশ কিছু সুপারহিট ছবি উপহার দিয়েছেন তার দর্শকদের। এর পাশাপাশি আরেক জনপ্রিয় অভিনেত্রী হলেন মোনালিসা। তাকে মোহময়ী রূপে দেখা গিয়েছে ভিডিওতে।
ভিডিওতে দেখা গিয়েছে বৃষ্টিতে ভিজে রোম্যান্সে মত্ত মোনালিসা এবং তার সঙ্গে যোগ দিয়েছেন পবন সিং। সাদা শাড়িতে মোনালিসাকে মোহময়ী লাগছে। ভিডিওর গানটি গেয়েছেন কল্পনা ও পবন সিং। বিনয় বিহারী সুর ও কথায় সাহায্য করেছেন। আর তাতে গানটি জনপ্রিয় হয়ে উঠেছে সঙ্গে ভিডিওটিও।
আরও পড়ুন,
*Bhojpuri: সুপারহিট গানে অক্ষরার সাথে রোমান্স করলেন খেসারি লাল যাদব, ভাইরাল ভিডিও

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.